ক্যামব্রিয়ানসভার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মবার্ষিকী ও মা দিবসকে কেন্দ্র করে ১৬ মে ক্যামব্রিয়ান বন্ধুসভার আয়োজন ছিল ‘রবীন্দ্রনাথ ও মা’। রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ‘মা’ বিষয় নিয়ে আলোচনা করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের প্রকাশনা সম্পাদক সাইদুল হাসান ও গৌতম।
গান পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু ইফাজ আহম্মেদ, অনন্যা, আহসান জামিল ও ফাতেমাতুজ্জহরা। কবিতা পাঠ করেন মিয়াদ খান, রুবায়েত হোসেন, অভিষেক বিশ্বাস ও অনন্যা। রবীন্দ্রনাথের গানের সঙ্গে নাচ পরিবেশন করেন শ্রাবন্তী। অনুষ্ঠান উপস্থাপন করেন ক্যামব্রিয়ান বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক রাফিদ ওয়াহিদ।