প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথিবী ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে সবকিছুই। তো, ক্যামেরা নামের যন্ত্রটিই বা কেন বাদ থাকবে সেই তালিকা থেকে? তাইওয়ানের মিজুমি নামের একটি প্রতিষ্ঠান দুনিয়ার সবচেয়ে ছোট এক ক্যামেরা উদ্ভাবন করেছে। নাম সর্প ক্যামেরা। এর ব্যাস মোটে ৪ দশমিক ৪ মিলিমিটার। আর লম্বায় ১৫ মিলিমিটার। তবে এত ছোট হলে হবে কি, এর কেরামতি সত্যিই তাক লাগানোর মতোই। দুটি ভিন্ন ধরনের লেন্স আছে ক্যামেরাটিতে। প্রথমে বিজ্ঞান-কল্পকাহিনিনির্ভর একটি ছবির জন্যই তৈরি করা হয়েছিল এই ক্যামেরা। তবে কদিন আগে তা বাজারে ছাড়া হয়েছে সবার জন্য। জনপ্রিয়তাও পেয়েছে বেশ।—ওয়েবসাইট অবলম্বনে