ক্যাম্পাসভিত্তিক প্রথম অনলাইন নিউজ পোর্টাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিইউনিউজটোয়েন্টিফোরডটকম। এটি শুধু একটি নিউজ ওয়েবসাইট নয়। বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আট তরুণ শিক্ষার্থীর সৃজনশীলতার প্রকাশ ঘটেছে এ ওয়েবসাইট চালুর মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সংবাদসহ সব ধরনের সংবাদ মুহূর্তে পাওয়া যাবে এ ওয়েবসাইটে। ওয়েবসাইটটির আট স্বপ্নপথিক হলেন: আশরাফুল আলম, আবদুল্লাহ আল মামুন, বারেক কায়সার, নুরুল আমিন জাহাঙ্গীর, কাজী মঞ্জুরুল ইসলাম, সোহেল রানা, সারোয়ার আলম ও সোহেল পাটোয়ারী।তাঁরা জানান, সিইউনিউজটোয়েন্টিফোরডটকম দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। এটি চালু করা হয়েছিল গত জানুয়ারিতে। প্রযুক্তি কাজে লাগিয়ে তথ্যসেবা শিক্ষার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে তাঁরা নিজেদের উদ্যোগে তৈরি করেন এ নিউজসাইটটি। এত দিন এই সাইট সম্পর্কে তেমন জানা ছিল না। তবে ইতিমধ্যে এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সারা দেশের তথ্য-সচেতন মানুষের দৃষ্টি কাড়তে শুরু করেছে। ওয়েবসাইটটির ঠিকানা www.CUnews24.comযাত্রা শুরুর গল্প: ‘অনেক দিন থেকে কিছু একটা করার চিন্তা করছিলাম। যেহেতু সাংবাদিকতায় পড়ছি। তাই সুস্থ সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নেব এমন ভাবনা ছিল মনে মনে। দৈনিক পত্রিকাগুলোর স্থান সংকুলানের অভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সব সংবাদ আসে না। এ বিষয়টিও আমাদের ভাবিয়েছিল। এ অবস্থায় বন্ধুরা সবাই মিলে কিছু একটা করব, এ প্রত্যয় নিয়েই এ বছরের জানুয়ারিতে শুরু করেছিলাম সিইউনিউজটোয়েন্টিফোরডটকমের কার্যক্রম।’ এভাবেই যাত্রা শুরুর কথা জানালেন উদ্যোক্তাদের একজন আশরাফুল আলম। বারেক কায়সার বললেন, ‘অনেক না পাওয়া আর হতাশার মধ্যেও তথ্যপ্রযুক্তিসহ কিছু ক্ষেত্রে আমাদের অগ্রগতি এসেছে অবশ্যই। আর প্রযুক্তির সঙ্গে সাংবাদিকতা চর্চায় সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব, এমন বিশ্বাস সামনে রেখেই আমাদের এগিয়ে চলা। এ ক্ষেত্রে বিভাগের শিক্ষকদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয়। কারণ তাঁদের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ সফল হতো না।’কী আছে এতে: চট্টগ্রামসহ অন্য বিশ্ববিদ্যালয়ের হালচাল ও ঘটে যাওয়া ঘটনাগুলোকে ছয় ভাগে ভাগ করে সংবাদ আধেয় বিন্যাস করা হয়েছে এতে। এগুলো হলো: ক্যাম্পাস হালচাল: ক্যাম্পাসের দৈনন্দিন ঘটনাগুলোর সমন্বয়ে সাজানো হয়েছে এ বিভাগ।ছবির হাট: ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্য, আড্ডা ও স্মরণীয় মুহূর্তগুলো ধরে রাখতে ছবির সমন্বয় করবে বিভাগটি।নোটিশ বোর্ড: এতে থাকছে বিভিন্ন বিভাগ, আবাসিক হল ও প্রশাসনিক শাখার তথ্য এবং ছাত্রসংগঠনের খবরাখবর।ফিচার: হূদয় ছুঁয়ে যাওয়া নানা বিষয় নিয়ে লেখা ফিচার নিয়ে সাজানো হয়েছে এ বিভাগ।লেখালেখি: গল্প, কবিতা, প্রবন্ধসহ সাহিত্যের নানা শাখার সৃজনশীল লেখালেখির সুযোগ রয়েছে এ বিভাগে। বিনোদন ও খেলা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সব রকম বিনোদনমূলক ও খেলার খবর থাকছে বিভাগে।শিক্ষকের কথা: ওয়েবসাইটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোহাম্মদ মোরশেদুল ইসলাম বলেন, ‘সহশিক্ষা কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। তাদের এ উদ্যোগ অনলাইন গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবদান রাখবে।’