ক্যাম্পাসে ধরা পড়া হরিণটি ফিরে গেছে জঙ্গলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ২৮ ফেব্রুয়ারি আহত অবস্থায় ধরা পড়া মায়াহরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। ৮ মার্চ নিজ বাসভবনের পাশের পাহাড়ে মায়াহরিণটি ছেড়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। এ সময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনীন্দ্রকুমার রায়, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহসান ও খালেদা জিয়া ছাত্রীনিবাসের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক।উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পাশে ফাঁকা জায়গায় হরিণটি পাওয়া যায়। এরপর প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসানের তত্ত্বাবধানে হরিণটিকে চিকিৎসা দেওয়া হয়।