গাইবান্ধা সরকারি কলেজে যেদিন পা রাখলাম, বৈশাখ শুরুর তখন ১০ দিন বাকি। এরই মধ্যে ক্যাম্পাসে শুরু হয়ে গেছে ‘বৈশাখী আড্ডা’। শিক্ষার্থীদের গল্পে-কথায় ঘুরেফিরে আসছে বাংলা নতুন বছরকে বরণ করার প্রসঙ্গ। কলেজ প্রাঙ্গণের কড়ইতলায় তাহের চত্বরে বসে যেমন বন্ধুদের পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলেন স্নাতক শেষ বর্ষের ছাত্রী মাহমুদা বীথি। আবার মজা করে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জামান বলছিলেন, ‘ভাজা ইলিশের কথা শুনেই তো জিভে জল এল রে! আমি অবশ্য তেমন কিছু খাওয়াতে পারব না। একা থাকি। তোরা চাইলে বাজার থেকে কিনে মোয়া-মুড়কি খাওয়াতে পারি।’
শিক্ষার্থীদের নিজস্ব পরিকল্পনা তো আছেই। কলেজ কর্তৃপক্ষও পয়লা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে। উৎসবের আমেজের মাঝে ঘুরে ঘুরে কথা হলো শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে। তাঁরা বললেন পুরোনো বছরে তাঁদের না-পাওয়া আর নতুন বছরের প্রত্যাশার কথা।
তাহের চত্বর ছাড়াও শহীদ মিনার ও বিএনসিসি ভবনের সামনে শিক্ষার্থীদের আড্ডা জমে। গাইবান্ধা শহরের কলেজ রোডে গাইবান্ধা-নাকাইহাট-গোবিন্দগঞ্জ সড়ক ঘেঁষে দাঁড়িয়ে আছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধান ফটক পেরিয়ে ক্যাম্পাসে ঢুকতেই হাতের বাঁয়ে শহীদ মিনার। মিনারের সামনে ফাঁকা জায়গায় চেয়ার সাজিয়ে বসেন এক চটপটি বিক্রেতা। চটপটি খেতে খেতে আড্ডা জমে শিক্ষার্থীদের। পূর্বদিকে সামনে এগোলে হাতের বাঁয়ে অধ্যক্ষের কার্যালয় ও ডিগ্রি পাসের শ্রেণিকক্ষ। দক্ষিণে বিএনসিসি ভবন, সাইকেল গ্যারেজ, বিজ্ঞান ভবন ও ছাত্রীনিবাস।

একাল-সেকাল
১৯৪০-এর দশকের শুরুর দিকে গাইবান্ধার বেশ কয়েকজন আইনজীবী কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বেশ কয়েক বছর প্রচেষ্টার পর অবশেষে ১৯৪৭ সালে তাঁদের প্রচেষ্টা সফল হয়। বর্তমান ইসলামিয়া হাইস্কুলের দুটি টিনের ঘরে তখন গাইবান্ধা কলেজ যাত্রা শুরু করেছিল। কলা ও বাণিজ্য বিভাগের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে মোট শিক্ষার্থী ছিল ৭০ জন। সে বছরই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায়। প্রথম অধ্যক্ষ ছিলেন অশ্বিনী চৌধুরী। তিনি খুব বেশি দিন দায়িত্ব পালন করেননি। তাঁর পর স্থায়ী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন যশোরের ইউনুছ আলী। সেই সময়ে তিনি দর্শনশাস্ত্রে এমএ পাস ছিলেন। ১৯৫২ সাল পর্যন্ত তিনিই কলেজের অধ্যক্ষের পদে ছিলেন। ১৯৫৩ সালে কলেজটি বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়।
১৯৮০ সালে কলেজটি সরকারীকরণ করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির জায়গার পরিমাণ ১৩ একর। এখন ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। ১২ হাজার ৭০৮ জন শিক্ষার্থীর জন্য শিক্ষকের সংখ্যা মাত্র ৫২।

অনেক না-পাওয়া
স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আমিরুজ্জামান বলছিলেন, ‘আমাদের কলেজটা খুব সুন্দর। কিন্তু দুঃখ একটাই, পর্যাপ্ত শিক্ষক নেই। প্রতিদিন সকাল ১০টায় ক্লাসে আসি। কখনো কখনো স্যার আসেন, কখনো বসে থেকেই দিন পার হয়ে যায়। কোনো দিন একটা-দুইটা ক্লাস হয়। কখনো হয়ও না।’ স্নাতক দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্র মাসুদ রানা আমিরুজ্জামানের সঙ্গে যোগ করলেন, ‘প্রয়োজনীয় শিক্ষক তো নেই-ই। আমাদের ক্লাসরুমেরও সংকট আছে। নানা রকম বিড়ম্বনা পোহাতে হয়।’
কলেজ মাঠের দিকে আঙুল উঁচিয়ে ডিগ্রি শেষ বর্ষের ছাত্রী সৈয়দা আল-মারুফা বললেন, ‘মাঠের অবস্থা দেখেন। সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। বর্ষার সময় খেলাধুলা হয় না। পর্যাপ্তসংখ্যক টয়লেটও নেই।’ স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর কবির জানালেন, তিনি রংপুর থেকে এখানে পড়ালেখা করতে এসেছেন। ছাত্রাবাস নেই বলে তাঁকে আশপাশের মেসে থাকতে হচ্ছে। শেষ বর্ষের ছাত্রী মাহমুদা বীথির অভিযোগ, এত বড় কলেজে ক্যানটিন আছে, কিন্তু মানসম্মত খাবার নেই। পাঠাগারে একসঙ্গে ১০ জনের বেশি বসা যায় না। পর্যাপ্ত বইও নেই।
আমাদের আলাপের শেষের দিকে যোগ দিলেন ইংরেজি বিভাগের স্নাতকের (সম্মান) ছাত্র সায়েম সুমন। সুমন মনে করেন, ছাত্রসংসদ থাকলে এসব সমস্যার সমাধান হতো। তিনি বলেন, ‘ছাত্রসংসদের সভায় শিক্ষার্থীদের ছোট-বড় সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধানও করা যায়। কিন্তু ১৪ বছর ধরে কলেজে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। নির্বাচন কেন হচ্ছে না, তা-ও জানি না।’
জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম এই কলেজেরই ছাত্রী ছিলেন। গত বুধবার রাতে তিনি বলছিলেন, ‘আমি যখন পড়াশোনা করেছি, তখনো অনেক সমস্যা ছিল। এখন অনেকটা উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে ১১ কোটির বেশি টাকা ব্যয়ে চারতলা চারটি ভবন নির্মিত হয়েছে। সাংসদ হওয়ার আগে আমার উদ্যোগে ১৪টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়েছে। অন্য সমস্যাগুলোও আমরা দূর করতে চেষ্টা করছি।’

শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে
জাহেদুল ইসলাম
অধ্যক্ষ, গাইবান্ধা সরকারি কলেজ
অনার্স কলেজ হিসেবে এখানে শিক্ষক থাকার কথা ১৫৪ জন। সেখানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ আছেন মাত্র ৫২ জন। মূলত ৫০ জন শিক্ষক দিয়ে ১২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে কোনোমতে পাঠদান করা হচ্ছে। এই শিক্ষকসংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছে। প্রতি মাসে শিক্ষক দেওয়ার জন্য তাগাদা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু উন্নয়নকাজও হয়েছে। একাডেমিক ভবন, বিজ্ঞান ভবন ও পরীক্ষার হল নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারতলা ছাত্রাবাস নির্মাণের কাজ চলছে। আগামী জুন মাসে নির্মাণকাজ শেষ হওয়ার কথা। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। ১৭ মে ছাত্রসংসদের নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
গাইবান্ধা সরকারিকলেজ
ক্যাম্পাসে বৈশাখী আমেজ
শাহাবুল শাহীন, গাইবান্ধা
গাইবান্ধা সরকারি কলেজে যেদিন পা রাখলাম, বৈশাখ শুরুর তখন ১০ দিন বাকি। এরই মধ্যে ক্যাম্পাসে শুরু হয়ে গেছে ‘বৈশাখী আড্ডা’। শিক্ষার্থীদের গল্পে-কথায় ঘুরেফিরে আসছে বাংলা নতুন বছরকে বরণ করার প্রসঙ্গ। কলেজপ্রাঙ্গণের কড়ইতলায় তাহের চত্বরে বসে যেমন বন্ধুদের পান্তা-ইলিশ খাওয়ার দাওয়াত দিলেন স্নাতক শেষ বর্ষের ছাত্রী মাহমুদা বীথি। আবার মজা করে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জামান বলছিলেন, ‘ভাজা ইলিশের কথা শুনেই তো জিভে জল এল রে! আমি অবশ্য তেমন কিছু খাওয়াতে পারব না। একা থাকি। তোরা চাইলে বাজার থেকে কিনে মোয়া-মুড়কি খাওয়াতে পারি।’