ক্যারিয়ার আড্ডা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ নভেম্বর প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বন্ধুসভা আয়োজন করে ক্যারিয়ার আড্ডা। এই আয়োজনে সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগং নর্থ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বন্ধুসভার বন্ধু নাহিদ নেওয়াজের সঞ্চালনায় শুরু হয় ক্যারিয়ার আড্ডা।
রোটারি ক্লাব অব চিটাগং নর্থের প্রেসিডেন্ট রেজাউল করিম, চার্টার্ড প্রেসিডেন্ট সালমা রহমান ও চবি বন্ধুসভার সভাপতি সুমন গাঙ্গুলীর বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান।
প্রেরণামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মল্লিকা রায়। বিসিএস, আইবিএ, জব ইন্টারভিউ নিয়ে প্রেষণামূলক বক্তব্য দেন ৩০তম বিসিএসে প্রথম স্থান অধিকারী সুশান্ত পাল।