ক্যালরি কাউন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী খাচ্ছেন, কোন খাবারে কত ক্যালরি, ব্যায়াম করে বা কাজ করে কত ক্যালরি খরচ হলো—এসব নিয়ে ভাবছেন? সহজেই এর একটা তালিকা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এ জন্য ব্যবহার করতে পারেন ক্যালরি কাউন্টার বাই ফ্যাটসিক্রেটের অ্যাপলিকেশন।ওজন বাড়াতে বা কমাতে চান যাঁরা, তাঁদের জন্য এটি বেশ সহায়ক। খাবারের পুষ্টিগুণ সম্পর্কেও নানা তথ্য পাবেন এটি থেকে।এতে একটি ‘ফুড ডায়েরি’ আছে। সারা দিনে আপনি কী খেলেন, কত ক্যালরি যোগ হলো, তা সংরক্ষণ করতে পারবেন। আরও আছে এক্সারসাইজ ডায়েরি, যাতে আপনার ক্যালরি খরচের পরিমাণও রাখতে পারবেন।নানা খাবারে কত ক্যালরি আছে, সেটাও জেনে নিতে পারবেন। আপনার ওজন কত বাড়ল বা কমল, সেটাও দেখে নিতে পারবেন।এটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে।নামানোর ঠিকানা: http://goo.gl/eHR4hডট কম প্রতিবেদক