ক্যালসিয়াম কি শুধু দুধে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয়। গর্ভবতী ও মায়েদের দরকার হয় আরও বেশি।
সবাই জানেন, ক্যালসিয়াম পেতে দৈনন্দিন খাদ্যতালিকায় চাই দুধ বা দুগ্ধজাত খাবার। প্রতিদিন দুধ খেলে পেয়ে যাবেন দরকারি ক্যালসিয়াম। কিন্তু মুশকিল হলো অনেকের দুধ মোটেও সহ্য হয় না, বিশেষ করে বদহজমের বা পেটের সমস্যার রোগীদের। কারও ল্যাকটোজ ইনটলারেন্স থাকে বলে দুধ খেতে পারেন না। তাহলে ক্যালসিয়াম পাবেন কোথা থেকে?
জেনে নিন দুধ ছাড়া আর কিসে ক্যালসিয়াম পাওয়া যাবে? সবুজ বরবটি, ব্রকলি ও পালংশাকে বেশ ভালো পরিমাণে ক্যালসিয়াম পাবেন। এক কাপ (২৪০ গ্রাম) ব্রকলিতে আছে প্রায় ৮৫ মিলিগ্রাম ক্যালসিয়াম। আর এক কাপ বরবটিতে আছে ২০০ মিলিগ্রামের বেশি। ফলের মধ্যে একটি মাঝারি আকারের কমলায় প্রায় ৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। ক্যালসিয়ামের চমৎকার উৎস হচ্ছে ছোট কাঁটাযুক্ত মাছ। যেমন: কাচকি, মলা, ঢ্যালা, বাতাসি ইত্যাদি। ছোট মাছে রকমভেদে ৩০০ থেকে ৬০০ মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পাবেন। সূত্র: হেলথডটকম|