ক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনা কমানোর উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলফগেট পদ্ধতিএ ক্ষেত্রে ইঞ্জিনের সামনে গেট লাগানো থাকবে। কাজেই সেটা যেখানেই থাক, গেট উপস্থিত থাকবে।নির্দেশ পদ্ধতিবাঙালি নির্দেশ মানতে নারাজ। কাজেই গেটবিহীন রেল ক্রসিংয়ের সামনে রেললাইন পার হওয়ার নির্দেশ দেওয়া থাকলে দেখা যাবে, পাবলিক পার হচ্ছে না।ফ্যান পদ্ধতিএ ক্ষেত্রে ইঞ্জিনের সামনে দুটি কিং সাইজ ফ্যান লাগানো থাকবে। প্রবল বাতাসে রেলগেট পারাপাররত সুপারহিরোরা ভেসে যাবে দূরে।সেমিনার পদ্ধতিএ ক্ষেত্রে রেলগেটবিহীন রাস্তার দুই পাশে দেশের উন্নয়নবিষয়ক সেমিনারে প্যান্ডেল লাগালেই সঙ্গে সঙ্গে পাবলিকের যাতায়াত বন্ধ হয়ে যাবে।মুলা পদ্ধতিএ ক্ষেত্রে ইঞ্জিনের দুই পাশে মুলা ঝুলিয়ে রাখতে হবে। বাঙালির সামনে মুলা ঝোলালে সে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সেদিকে দৌড়ায় বিধায় তারা মুলার জন্য ট্রেনের পাশে সমান্তরাল দৌড়াবে; ফলে ট্রেনের সামনে পড়বে না।ম্যানহোল পদ্ধতিএ ক্ষেত্রে রেললাইনের দুই পাশে খোলা ম্যানহোল থাকবে। পাবলিক রেলক্রসিং পার হওয়ার আগেই ম্যানহোলে পড়ে গিয়ে ট্রেনে চাপা পড়া থেকে বেঁচে যাবে।কেন্দ্র পদ্ধতিএ ক্ষেত্রে রেললাইনের পাশে বিনা মূল্যে উপদেশ দেওয়ার কেন্দ্র খুলতে হবে। বাঙালি আর যা-ই করুক, উপদেশ শুনতে রাজি নয়। কাজেই ওই রেললাইন কেউ পার হবে না।