ক্রাইস্ট চার্চ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রাইস্ট চার্চ মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল নয়টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও ফাদার রেভারেন্ড আশীষ মণ্ডল।অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষিকা কলিন সারা গোমেজ।্রবিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের পথপ্রদর্শক।’ তিনি শিশুদের তাঁর রঙিন শৈশবের গল্প শোনান।উদ্বোধনের পর শিশুরা শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালন করেন জ্যেসিস্তা মুন্নি বাড়ৈ ও কনিকা দাশ চৌধুরী। বিজ্ঞপ্তি।