ক্রাচের বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ছয় মাস বয়সে টাইফয়েড জ্বরে পা দুটো অকেজো হয়ে যায় ফজলুল করিমের। তবে মনের শক্তি অকেজো হয়নি। সেই শক্তির জোরে আর নিজের মেধায় ফজলুল করিম এখন অদম্য। বরাবরই ক্লাসে ভালো ফলাফল ছিল তাঁর। অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে আর এবারে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ফজলুল করিম। ক্রাচে ভর দিয়ে মঞ্চে উঠে সবার আগে কৃতজ্ঞতা জানায় তার স্কুলের শিক্ষকদের। ফজলুল করিমের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানায়। কৃষক বাবার চার সন্তানের মধ্যে সবার বড়। বাবার পক্ষে পড়াশোনার খরচ জোগানো কঠিন। বাধ্য হয়ে হাত পাততে হতো পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনের কাছে। সহযোগিতা নেওয়ার সময় যে কথা দিত ফজলুল, সেই কথা সে রেখেছে। এ কারণেই ফজলুল এখন অদম্য মেধাবী। তার ইচ্ছে সামনে একই ধরনের ফলাফল করে দেশের কাজে নিজেকে নিয়োজিত করার।