ক্রাশদের ক্রাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রুপালি পর্দার তারকাদের প্রতি আমরা কে না ‘হোঁচট’ খেয়েছি? হোক তা বলিউড কিংবা হলিউড। হয়তো যোজন যোজন দূরে থাকা এই তারকাদের একটা ছবি কিংবা পোস্টার পেয়েছেন আর অমনি সেটাকে নিজের ডায়েরির ভাঁজে, দেয়ালজুড়ে স্থান দিয়ে ফেলেছেন। এমনকি নিজের ল্যাপটপ চালু করলেও এই তারকাদের ছবি ভেসে ওঠে। এ তো গেল তারকাদের প্রতি আমাদের হোঁচট খাওয়া। কিন্তু ব্যাপক পরিচিত এসব মানুষও যে জীবনে অন্য কোনো মানুষের প্রতি দুর্বলতা বোধ করেছিলেন, সেই সংবাদ আমরা কতটুকু জানি?
জাস্টিন টিমবারলেক ও টেইলর সুইফট
জাস্টিন টিমবারলেক ও টেইলর সুইফট

টেইলর সুইফট

সোনালি কেশগুচ্ছ নিয়ে গায়িকা টেইলর সুইফট হরহামেশাই সাবেক প্রেমিকের কথা বলে যান। হুটহাট প্রেমে পড়া তাঁর অভ্যাস। তেমনি নাকি হঠাৎ একসময় তিনি দুর্বল হয়ে পড়লেন আরেক সংগীতশিল্পী জাস্টিন টিমবারলেকের প্রতি। ২০০৮ সালে এক সাক্ষাৎকারে এ দুই সংগীতশিল্পীকে নিমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে সুইফট বলেন, ‘এনএসওয়াইএনসি নামে খ্যাত এই ব্যান্ডের এক সদস্যকে দেখার জন্য আমি খুবই পাগল ছিলাম। আর সেই সদস্যটি আমার পাশে বসা স্বয়ং জাস্টিন টিমবারলেক।’

শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া
শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের পর্দায় তাঁকে আর তেমন পাওয়াই যায় না। বেশ কয়েক বছর ধরেই তিনি নাকি হলিউডে পা বাড়িয়েছেন। কিন্তু যে কয়েক বছরই তিনি বলিউডে কাজ করেছেন, পুরো সময়টাই নাকি কিং খান বনাম শাহরুখ খানের প্রতি তাঁর ছিল বেশ আকর্ষণ। তাই তো যখনই প্রিয়াঙ্কার সামনে কিং খানের নাম উচ্চারিত হয়, ততবারই তাঁর মুখে হালকা গোলাপি আভা ফুটে ওঠে। আর এই কথাটি নিজেই স্বীকার করেছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই আমার এই দুর্বলতা। ডন চলচ্চিত্রে অভিনয় করতে পেরে তাই আমি সত্যিই বেশ আনন্দিত।’

প্রীতি জিনতা ও আয়ুস্মান খুরানা
প্রীতি জিনতা ও আয়ুস্মান খুরানা

আয়ুস্মান খুরানা
গায়ক, সুরকার এবং একই সঙ্গে অভিনেতা আয়ুস্মান খুরানা স্কুলজীবনেই প্রীতি জিনতার প্রতি ক্রাশ খেয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আর আমার এক বন্ধু নিজেদের দেয়ালজুড়ে শুধু প্রীতি জিনতার পোস্টারই লাগিয়ে রাখতাম। আমার সবচেয়ে ভালো লাগে এই ভেবে যে মিডিয়া জগতে আমি প্রথম সাক্ষাৎকারটা নিয়েছিলাম এই অভিনেত্রীরই। এটা আসলেই অকল্পনীয়, তাই না?!’

কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম
কেট মিডলটন ও প্রিন্স উইলিয়াম

কেট মিডলটন
কেট মিডলটনকে নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই। কিশোরী মিডলটন নাকি তাঁর ঘরের দেয়ালে পছন্দের মানুষের একটি পোস্টার লাগিয়ে রাখতেন। আর আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে থাকতেন নির্বাক ছবিটির দিকে। কে সেই মানুষ? তিনি প্রিন্স উইলিয়াম নিজেই! যদিও মিডলটন কথাটি স্বীকার করতে চান না, তবে কৈশোরে অন্যান্য কিশোরীর মতোই প্রিন্স উইলিয়ামকে পাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। অতঃপর তাঁর এই আশা পূর্ণ হয়েছে ২০১১ সালে।

জ্যাক ​িগলেনহাল ও জেনিফার অ্যানিস্টন
জ্যাক ​িগলেনহাল ও জেনিফার অ্যানিস্টন

জ্যাক গিলেনহাল
পারসিয়ার সেই প্রিন্স জ্যাক িগলেনহাল কিন্তু ক্রাশ খাওয়ার ব্যাপারে এক কাঠি বেশিই সরেস। তাই তো তিনি ২০১৬ সালের চলচ্চিত্রের এক আয়োজনে অকপটে স্বীকার করেন তাঁর হৃদয়ের কথা। তো কে সেই মানুষটি? তিনি আর কেউ নন, তিনি স্বয়ং জেনিফার অ্যানিস্টন। একবাক্যে জ্যাকের সহজ-সরল স্বীকারোক্তি, ‘দ্য গুড গার্ল চলচ্চিত্রে অভিনয়ের সময়ই আমি প্রেমে পড়ি, যদিও সে সময় আমি বয়সে জেনিফারের চেয়ে অনেক ছোট ছিলাম।’ তাহলে মনের কথা মনেই কেন রেখে দিলেন জ্যাক? এক গাল হাসি দিয়ে উত্তরে বলেন, ‘আসলে আমি ব্যাপারটি নিয়ে ভীত ছিলাম। তাই আর কখনো বলাও হয়নি।’

কারিনা কাপুর
কারিনা কাপুর

কারিনা কাপুর
নিজ সংসার আর ছেলে ছোট নবাবকে নিয়ে বেশ সুখেই আছেন বেবো। কিন্তু কৈশোর বয়সে যে একবার লিওনার্দো ডি ক্যাপ্রিওর প্রতি ভালো লাগা শুরু হয়েছে, তা যেন আর শেষ হওয়ার নয়। 

লিওনার্দো ডি ক্যাপ্রিও
লিওনার্দো ডি ক্যাপ্রিও

এই তো বেশ কিছুদিন আগেও কারিনার স্বীকারোক্তি, ‘টাইটানিক চলচ্চিত্রটি দেখার পর থেকেই আমি এই অভিনেতার প্রতি দুর্বল হয়ে পড়ি। এই দুর্বলতা এখনো আছে কিন্তু।’

অপরাহ উইনফ্রে ও জ্যাকি জ্যাকসন
অপরাহ উইনফ্রে ও জ্যাকি জ্যাকসন

অপরাহ উইনফ্রে
টক শোর উপস্থাপক হিসেবে কে না তাঁর কথা জানে? কিন্তু তাঁর একসময়কার মনের মানুষটির নাম কি কেউ জানেন? তিনি ‘জ্যাকসন-৫’ সিরিজের অভিনেতা জ্যাকি জ্যাকসন। এতগুলো বছর পর উইনফ্রের আশা যেন পূরণ হলো। অফিসের ডেস্কে একতোড়া ফুল দেখে তিনি যখন উপহারদাতাকে খুঁজছেন, তখনই জ্যাকসন একগাল হাসি নিয়ে সম্মুখে এসে পড়েন। তো এরপর উইনফ্রের প্রতিক্রিয়াটা কী ছিল? জ্যাকসন বলেন, ‘অপরাহ্ এমন জোড়ে চিৎকার করে উঠেছিল যে তার বিশ্বাসই হচ্ছিল না ব্যাপারটি।’

জেনিফার লরেন্স ও  সেথ মেয়ার্স
জেনিফার লরেন্স ও সেথ মেয়ার্স

জেনিফার লরেন্স
হাঙ্গারগেমস চলচ্চিত্র থেকেই ‘গার্ল অন ফায়ার’ উপাধিটি তাঁর ঘুচছেই না। তো এই ফায়ারগার্ল উপস্থাপক সেথ মেয়ার্সের প্রতি গভীরভাবে মগ্ন হয়ে পড়েছিলেন। বেশ কয়েক বছর আগেকার কথা। জেনিফার নিজেও তখন সেথ মেয়ার্সের সঙ্গে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানটির উপস্থাপিকা হিসেবে কাজ করছিলেন। আর সেই সময়ই তাঁর প্রেমে পড়া। তিনি সেথকে নিয়ে ডিনারে যাওয়ার কথাও বলবেন বলে ভেবেছিলেন। কিন্তু যেই ভাবা সেই কাজ অনুযায়ী পরিকল্পনাটি হলো না, গার্ল অন ফায়ারেরও মনের সাধটি পূর্ণ হলো না।
গ্রন্থনা: নাদিয়া নাহরিন
সূত্র: হলিউড লাইফ, মুভিপাইলট ডটকম