১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে শুধু দুই অস্ট্রেলীয় বোলার গ্যারি গিলমোর ও ডেনিস লিলি এক ম্যাচে পাঁচ উইকেট পান। এর মধ্যে গ্যারি গিলমোর দুবার এই কৃতিত্ব দেখান। পূর্ব আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্ল্যান টার্নারের করা ১৭১ রান ১৯৭৫ সালের বিশ্বকাপে এক ম্যাচে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। একই বিশ্বকাপে মাইক হেনড্রিক ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট-শিকারি হন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২৫৩ রান করেন গর্ডন গ্রিনিজ। এ যাবৎ বিশ্বকাপে খেলা সবচেয়ে কিপ্টে দুই বোলার হলেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স এবং ভারতের বিষেণ সিং বেদি। ১৯৮৩ সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পান ভারতের রজার বিনি। আট ম্যাচ খেলে বিনি ১৮ উইকেট পান। পাকিস্তানের আবদুল কাদির ছয় ম্যাচে নেন ১২ উইকেট। একই বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন ইংল্যান্ডের ডেভিড গাওয়ার। সাত ম্যাচে গাওয়ারের রান ৩৮৪। ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ মহিন্দর অমরনাথ। ভারতকে বিশ্বকাপ জেতানো এই ম্যাচে ২৮ রান করার পাশাপাশি তিন উইকেটও নেন তিনি।ইএসপিএন ক্রিকইনফো অবলম্বনে: সামসুল আলম