বিশ্বকাপ ক্রিকেটের এই মৌসুমে একগুচ্ছ ক্রিকেট রঙ্গনেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে বললেন, ‘এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।’পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তার পর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন, ‘হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এমনটাই খেলছিলে! এখন যাও, আর ঠিকমতো খেলো!’টেস্ট ম্যাচে দীর্ঘ সময় ধরে ব্যাটিং করে যাচ্ছেন এক ব্যাটসম্যান। গ্যালারি থেকে বিপক্ষ দলের এক দর্শক চিৎকার করে বললেন, ‘কেউ ফায়ার ব্রিগেডে খবর দাও। ওকে মাঠ থেকে বের করতে হবে!’ক্যাপ্টেন বলছেন দলের একজন খেলোয়াড়কে, ‘পরবর্তী ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমন কাউকে প্রয়োজন, যে খুবই শক্ত মনের অধিকারী এবং যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। তাই তোমাকে ডেকেছি। যাহোক, যা বলতে চাইছিলাম, তুমি পরের ম্যাচটা খেলছ না!’খেলার খুবই গুরুত্বপূর্ণ সময়ে আহত হলেন একজন ব্যাটসম্যান।ফিজিও: কী সমস্যা বোধ করছ?ব্যাটসম্যান: আমি সবকিছু তিনটা দেখতে পাচ্ছি!ফিজিও: সমস্যা নেই। তিনটা বলের মধ্যে তুমি শুধু মাঝখানের বলটা মারবে।পরের বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরল ব্যাটসম্যান।ফিজিও: কী ব্যাপার? তুমি মাঝখানের বলটা খেলোনি?ব্যাটসম্যান: খেলেছি। কিন্তু কোন ব্যাটটা দিয়ে মারব, ঠিক বুঝতে পারছিলাম না!এক ফাস্ট বোলারের দুর্দান্ত বলে আহত হলেন বিপক্ষ দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান। খেলা শেষে বিপক্ষ দলের এক ব্যাটসম্যান ক্রিজে এসে মনোযোগ দিয়ে কিছু দেখছিলেন।আম্পায়ার: বাহ্! তুমি নিশ্চয়ই পরবর্তী ম্যাচের পরিকল্পনা ঠিক করছ?ব্যাটসম্যান: না। আমি আসলে আমার দাঁতটা খুঁজছিলাম!বোলারের বেশ কয়েকটি আপিল নাকোচ করে দেওয়ার পর বোলার বললেন আম্পায়ারকে, ‘তোমার কি এক মিনিট সময় হবে?’আম্পায়ার: হ্যাঁ।বোলার: ঠিক আছে। এখন ঝটপট আমাকে বলো তো, ক্রিকেট সম্পর্কে তুমি কী কী জানো?!ক্রিকেটপাগল স্বামী প্রতি ছুটির দিনেই ক্রিকেট খেলতে মাঠে ছোটেন।স্ত্রী: আমার মনে হয়, যে ছুটির দিনে তুমি বাসায় থাকবে, সেদিন আমি খুশিতে মারাই যাব।স্বামী: আমাকে ঘুষ দেওয়ার লোভ দেখিয়ে লাভ হবে না!ক্ষুব্ধ বোলার বলছেন আম্পায়ারকে, ‘আমি যদি বলি, তুমি একটা বুড়ো গাধা এবং বোকা, তাহলে কী হবে?’আম্পায়ার: তোমাকে সাসপেন্ড করা হবে এবং তোমার জরিমানা হবে।বোলার: আর আমি যদি শুধু এ কথা বলার কথা ভাবি?আম্পায়ার: তাহলে কিছুই হবে না।বোলার: ঠিক আছে। ব্যাপারটা ভুলে যাও!মোকলেস বহু সাধ-সাধনা করে এসেছে ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখতে। মোকলেসকে অনেকক্ষণ ধরে স্টেডিয়ামে বসে থাকা দেখে এক নিরাপত্তাকর্মী বললেন, ‘কী ভাই, ম্যাচ তো অনেক আগেই শেষ হয়েছে। আপনি খালি খালি স্টেডিয়ামে বসে আছেন কেন?’ মোকলেস বলল, ‘আমি তো খেলার হাইলাইটস দেখতে বসে আছি।’ক্রিকেট ম্যাচ শেষ করে বিলটু তার বন্ধু সঞ্জুর সঙ্গে কথা বলছে—সঞ্জু: কী রে, এতক্ষণ কোথায় ছিলি?বিলটু: ক্রিকেট খেলে আসলাম।সঞ্জু: তা তুই কত রান করেছিস?বিলটু: অল্পের জন্য সেঞ্চুরিটা করা হলো না।সঞ্জু: কেন?বিলটু: আর বলিস না! বিপক্ষ দল দুর্দান্ত এক বোলার নিয়ে এসেছিল।সঞ্জু: কী করেছে সেই বোলার?বিলটু: আরে, মাত্র ৯৯ রান বাকি থাকতেই আমার উইকেটটা নিয়ে নিয়েছে ওই বোলার।কৌতুক সংগ্রহ: আবু হেনা