‘ক্রিকেট অ্যাসোসিয়েশ অব ফেনী’র প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার সেমিনার, প্রীতি ক্রিকেট ম্যাচ ও আনন্দ শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সংগঠনের সদস্যদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাণীর হাট তৃপ্তি এ্যাগ্রো খামার এলাকায় এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা ফেনীর ক্রিকেটের উন্নয়নে পৃষ্ঠপোষকতা ও আন্তর্জাতিকমানের একটি স্টেডিয়াম স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সংগঠনের সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার গিয়াস উদ্দিন ও জহির উদ্দিন মাহমুদ । বক্তব্য দেন আবু তাহের, শাহাদাত হোসেন, ফখরুদ্দিন আলী আহম্মদ প্রমুখ। সেমিনার শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।