ক্রিকেট কুইজের পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয়ীদের সঙ্গে। ছবি: অধুনা
বিজয়ীদের সঙ্গে। ছবি: অধুনা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় সেঞ্চুরী গ্রুপ ও প্রথম আলোর বুধবারের ক্রোড়পত্র ‘অধুনা’ যৌথভাবে ক্রিকেট কুইজের আয়োজন করেছিল। ৪ মে আনুষ্ঠানিকভাবে কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও মেগা পর্বের মোট ১২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকার ও জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় লতা মণ্ডল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেঞ্চুরী গ্রুপের চেয়ারম্যান এম জি আর নাসির ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
কুইজের মেগা পর্বে প্রথম পুরস্কার বিজয়ী পেয়েছেন দুজনের ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকিট। এ ছাড়া পুরস্কার হিসেবে ছিল দুজনের কক্সবাজার-সেন্ট মার্টিন ভ্রমণ প্যাকেজ, দুজনের সিলেট ভ্রমণ প্যাকেজ, দুজনের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ, দুজনের বান্দরবান ভ্রমণ প্যাকেজ ও পাঁচ তারকা হোটেলে দুজনের রাতের খাবার।