ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কখনো মাদক নয়, ক্রিকেট মাঠেই তারুণ্যের জয় এই শিরোনামে পটিয়া বন্ধুসভা ২২ জানুয়ারি আয়োজন করে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট । এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে মোট আটটি দল। চ্যাম্পিয়ন হয় ওয়ারেছিয়া ক্রিকেট একাদশ ও রানার্সআপ হয় মুন স্টার ক্রিকেট একাদশ এবং মুনস্টারের বলার হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। অনুষ্ঠানে অতিথি হিসেবে পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দীন ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। মাদক গ্রহণ না করার শপথ নিয়ে খেলা শুরু হয়।
মো. হামীম রায়হান খান