প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৩ তম প্রদীপ স্মৃতি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ভারতে গেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল। ৩ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় দলটি ভারতের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে।
এই সফরে তারা ভারতের ওডিশা রাজ্যের ভাদ্রার তিল্লা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে। যাত্রার আগে ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
টুর্নামেন্টে ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম সারির আটটিসহ বাংলাদেশ ও নেপালের চারটি ক্রিকেট দল অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।