ক্রিকেট টুর্নামেন্টে তিবরিজি স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় সৈয়দ শামসুদ্দিন আহমেদ তিবরিজি স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন হয়েছে। তারা কেপিএম চিত্ত বিনোদনকেন্দ্রকে চার ইউকেটে হারায়। গত ২৮ ফেব্রুয়ারি কর্ণফুলী কাগজ কল (কেপিএম) মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাপ্তাই থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলেছেন। আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় এখানে রয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাবউদ্দীন আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন মারমা, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন।