প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটসম্যান যখন ক্রিজে
অতীত
আহা, ঠেকাইতে পারে না বলটা? মারতে গেলেই তো আউট হয়ে যাবে!
বর্তমান
আরে আরে, ঠেকাচ্ছে কেন! এই বলে তো ছক্কা মারা যায়।
ম্যাচের মাঝখানে বৃষ্টি নামলে
অতীত
অবস্থা তো সুবিধার না! বৃষ্টি হইলে তো তাও মানসম্মান রক্ষা হয়!
বর্তমান
মরার বৃষ্টি! আর সময় পাইল না আসার! এই ম্যাচ আমরা এমনিতেই জিততাম।
বোলার যখন বল করছেন
অতীত
ইশ্, এমনে কেউ ফুলটস দেয়! ব্যাটসম্যান ছক্কা মারব না তো কি ঘোড়ার ডিম পারব?
বর্তমান
মাশরাফি কী বলটাই না করল! ইশ্, একটুর জন্য আউট হইল না।
বাংলাদেশ ম্যাচ জিতে গেলে
অতীত
বাংলাদেশ জিইতা গেছে, ঘরে বইসা থাকা যায় না। ওই চল, মিছিল বাইর করি!
বর্তমান
আরে, একটা ম্যাচ জিতলে এত লাফালাফির কী আছে! সিরিজটা জিতলে না সেলিব্রেট করা যায়।