প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট বলতে আমি অজ্ঞান! ক্রিকেটের প্রতি আমার এই অদম্য ভালোবাসার হাতেখড়ি যাঁর হাতে, তিনি আমার আব্বু। ছোট্টবেলার সেই যে সাদাকালো টিভি। আব্বুর কোলে বসে সে টিভিতেই ক্রিকেট খেলা দেখা শুরু। তারপর এই ক্রিকেট খেলা দেখা নিয়ে কত যে গল্পের জন্ম হয়েছে। সে গল্পসমগ্রের একটা ২০০৭ সালের। আমার তখন এসএসসি পরীক্ষা চলছে। অন্যদিকে চলছে ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশের একটা খেলা ছিল আমার গণিত পরীক্ষার আগের রাতে। জানি বাবা কিছুই বলবেন না। কিন্তু আম্মুর রক্তচক্ষু কি উপেক্ষা করতে পারব! সব শঙ্কা কাটিয়ে সেই রাতে পড়া বাদ দিয়ে আব্বুর সঙ্গে খেলা দেখা শুরু করলাম। আম্মুর দিক থেকে কোনো ঝামেলা হলো না। আমরা এমনই ক্রিকেট-পাগল বাপ-বেটি। এখনো কোনো ক্রিকেট ম্যাচ থাকলে পাশের সিটে আব্বুকে চাই-ই চাই!
সুমনা হোসেন, ঢাকা।