ক্রিকেট বলের আত্মকথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাটাই ছাড়া ঘুড়ি আমি বাতাস ছাড়াই উড়িপিঠে বাড়ি খেলে ওঠে শরীরে সুড়সুড়ি।মধ্যমাঠে হোঁচট খেয়ে হাত-পা যদি ভাঙেকানে কানে বলি, ‘তখন ঝাঁপ দিতে চাই গাঙে।’খোলা মাঠে চিলের মতো ছোঁ মেরে ক্যাচ ধরেঝড়ের বেগে আমায় যখন হাতের মুঠোয় ভরেহাঁটার পথে কাঁটা দিয়ে থামিয়ে দেয় চলারাগে-ক্ষোভে পিত্তি জ্বলে শুকিয়ে যায় গলা।আমি যখন আমার মতো হাওয়ায় হাওয়ায় ভাসিছক্কা-চারের সঙ্গে বাড়ে হাততালি ও হাসি।