ক্রিকেটারদের ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের মাঠে রং ছড়ান তাঁরা। বৈচিত্র্য চোখে পড়ে তাঁদের বেশভূষাতেও। বাহারি ছাঁটের চুল, বিচিত্র কানের দুল কিংবা গলার মালা একেকজনকে আলাদা করে চেনায়। ক্রিকেটাদের ফ্যাশন নিয়ে এই আয়োজন। সাকিব আল হাসান বাংলাদেশমুখে একটা চমৎ কার হাসি লেগেই থাকে। আপাদমস্তক ভদ্র চেহারার সাকিবের চুলগুলোও ভদ্র ছাঁটের। ফ্যাশনে বিশেষ মাথা না ঘামালেও ধোপদুরস্ত সাজে বেশ আকর্ষণীয়। বিশেষ বিশেষ উৎ সবে পাঞ্জাবিতেও পুরোদস্তুর বাঙালি। ব্যাটিংয়ের সময় হাফহাতা পরলেও ফিল্ডিংয়ে থ্রি-কোয়ার্টার জার্সিই সাকিবের পছন্দ। ঘরোয়া পরিবেশে টি-শার্ট ও জিনস। মহেন্দ্র সিং ধোনি ভারতপ্রথম প্রথম তাঁর চুলের বাহারই নজর কেড়েছিল সবার। নিজের পারফরম্যান্সের উন্নতির সঙ্গে সঙ্গে যেন তাঁর চুলের বাহর কমতে শুরু করেছে। এখন নিপাট ভদ্র একটা কাট দিয়ে রেখেছেন। এর আগে চুল বার কয়েক বাদামি রঙে রাঙিয়েছিলেন। কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কাকোঁকড়া চুল, মুখে রহস্যময় হাসি আর মায়াবী চোখ—এই হলেন কুমার সাঙ্গাকারা। ফ্যাশন নিয়ে মাথা ঘামানোর খুব সময় নেই তাঁর। তবে কানে একটা দুল তাঁর নিত্যফ্যাশন। আর দশজন শ্রীলঙ্কান ক্রিকেটারের মতোই হাতে অগুনতি ব্যান্ডও প্রিয় ফ্যাশন অনুষঙ্গ। পোলো শার্টে বেশ মানিয়ে যায়। শ্রীলঙ্কান পোশাক, বিশেষ করে বিভিন্ন উৎ সবে মাথার পাগড়িতে সাঙ্গাকারাকে জবরদস্তই লাগে।শ্রীশান্ত ভারতখেলার মাঠে এক চেহারা, বাইরে আরেক। চশমাই এই পার্থক্যটা গড়ে দেয়। শ্রীশান্তের মেজাজ-মর্জিও তাঁর চেহারার মতোই, একেক জায়গায় একেক রকম। খেলার মাঠে এই দেখা গেল তেড়েফুঁড়ে যাচ্ছেন বিপক্ষ শিবিরের ব্যাটসম্যানের দিকে, আবার পরে দেখা গেল একটা গিটার নিয়ে মেতে আছেন বন্ধুদের সঙ্গে। নাচতেও পারেন বেশ। টেলিভিশনের নাচের অনুষ্ঠানেও নাচতে দেখা গেছে তাঁকে। ভারতীয় বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাকের ব্যাপারেও তাঁর দুর্বলতা আছে। দেওয়ালি উৎ সবে শ্রীশান্তের কপালের আবিরও অনেকের নজর কাড়ার মতো।যুবরাজ সিং ভারতমুখে খোঁচা খোঁচা দাঁড়ি ও মাপা হাসি—যুবরাজের চেহারায় সব সময় একটা ভাবগাম্ভীর্যই ধরে রাখে। মাঠের বাইরে তাঁর চোখের রোদচশমার বাহার দেখা যায় বারো মাসই। হাতের ব্রেসলেট, গলার চেন—এসবও বেশ নজরকাড়ার মতো। একাধিকবার ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদমুখ হয়েছেন। সেলিব্রেটি নারী তারকাদের সঙ্গে তাঁর বেশ দহরম-মহরম। সেই সুবাদে মাঠের বাইরেও ক্যামেরা তাঁকে ছোক ছোক করে খোঁজে। পোশাক-আশাকের ব্যাপারেও বেশ ফ্যাশনসচেতন যুবরাজ। ক্যাজুয়াল যেকোনো পোশাক তো আছেই, বিশেষ বিশেষ পার্টিতে ধোপদুরস্ত পোশাকেও বেশ মানিয়ে যায় তাঁকে।কেভিন পিটারসেন ইংল্যান্ডমৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিটারসেনের চুলের রংও পাল্টে যায় কখনো-সখনো। সারা শরীরে উল্কি আঁকাতেও পটু পিটারসেন। চুলের ছাঁটেও বেশ আলাদা একটা ধাঁচ চোখে পড়ার মতো। মাথার মাঝখানটায় মিনারের মতো উঁচু করে রাখার সেই ছাঁটটি অনেকেরই আইডল ছাঁট। তবে খামখেয়ালি পিটারসেন হুটহাট পুরো মাথাই কামিয়ে ফেলেন ইচ্ছে হলে! মাঠের বাইরে একটু ঢিলেঢালা, আরামদায়ক পোশাকই প্রিয় তাঁর। কানের দুল, গলার মোটা চেন—এ সবকিছুতেই পিটারসেনের ফ্যাশনসচেতনার প্রকাশ।গ্রায়েম স্মিথ দক্ষিণ আফ্রিকাদীর্ঘদেহী ক্রিকেটার। ছোট ছোট ছাঁটের চুল, মুখে চমৎ কার একটা হাসি, চলাফেরায় বেশ প্রতাপশালী ভাব, কথাবার্তায় আত্মবিশ্বাস—এই সবকিছু মিলিয়েই গ্রায়েম স্মিথ সবার নজরে থাকেন খুব সহজেই। আলাদা করে তেমন কোনো ফ্যাশনসচেতনতা নেই। তবে ঘরোয়া পরিবেশে এবং বিশেষ বিশেষ পার্টিতে যেকোনো ধরনের পোশাকই দারুণ মানিয়ে যায়। ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজক্রিস গেইল—ঠান্ডা মাথার খুনি! ক্রিকেটার হিসেবে এমন একটা পরিচয়ে পরিচিত গেইল। চেহারায়ও কেমন একটা নির্বিকার-নির্লিপ্ত ভাব। চোখের ভাবটাও ধরা কঠিন, বাহারি রঙের চশমা তাঁর চোখে যেন আজকাল স্থায়ীই হয়ে গেছে! গলায় অগুনতি মালা, হাতেও একগাছা ব্যান্ড। মাথায় একটা ফেটিও গেইলের ফ্যাশন। আর চুলগুলো তো একদম গেইল ট্রেডমার্ক! বিশেষ ক্যারিবিয়ান ধাঁচের ওই চুল গেইলের ব্যাটিংয়ের মতোই নজরকাড়া। ছোট ছোট হাজারটা বেণি, তা আবার নেমে গেছে ঘাড় অবধি। শহীদ আফ্রিদি পাকিস্তানবুম বুম আফ্রিদি! বুম বুম মাঠে, বুম বুম মাঠের বাইরেও। অসংখ্য তরুণীর বুক ধড়াস এই আফ্রিদির চুলের ছাঁট, খোঁচা খোঁচা দাড়ি, উচ্চতা, পোশাক-আশাক—সবকিছুতেই যেন ‘আকর্ষণ’ শব্দটা জড়িয়ে থাকে আঠার মতো। ক্যারিয়ারের সেই শুরু থেকেই ধুম-ধারাক্কা ব্যাটিং কিংবা ঘূর্ণি লেগস্পিনের মতোই তাঁর ফ্যাশন সচেতনতা সবার নজর কাড়ছে। মাঝে মধ্যেই চুল রাঙাতে দেখা যায় তাঁকে। মাস কতক আগে তো চুলগুলো পুরো কদম ছাঁটই দিয়ে রেখেছিলেন। বল করার আগে আগে হাতের ব্রেসলেটটাকে বাগে আনাটাও আফ্রিদির ফ্যাশনের আরেক অনুষঙ্গ। মাঠের বাইরে টি-শার্টটাই বেশি পরেন। স্যুট-টাইতেও সমান আকর্ষণীয়। ড্যানিয়েল ভেট্টোরিনিউজিল্যান্ডনিপাট ভদ্রলোক—এই শব্দবন্ধটা বোধ করি ড্যানিয়েল ভেট্টোরির ক্ষেত্রেই সবচেয়ে ভালো যায়। চেহারায় একটা নিষ্পাপ আদল, চোখে চশমা, খোঁচা খোঁচা দাড়ি, ভদ্রস্থ হাসি—এ সবই একদম আলাদা একটা লুক এনে দেয় ভেট্টোরিকে। এমনকি জার্সি পরিহিত ভেট্টোরিকে হঠাৎ দেখলে মনে হবে, বিজ্ঞানের অধ্যাপক বুঝি ভুল করে মাঠে ক্লাস নিতে এসেছেন! ঘরোয়া পরিবেশে টি-শার্টই ভেট্টোরির পছন্দের শীর্ষে। জিনস, ক্যাজুয়াল শার্টেও মানানসই। ব্রেট লি অস্ট্রেলিয়াবলে যেমন আগুন ছোটে, চেহারায়ও! বরাবরই একটা মারমার কাটকাট লুক। মাথার চুল থেকে পায়ের পাতা—ব্রেট লি সব সময়ই একটু আলাদা। কানে ছোট দুল, হাতে চুড়িমতো সোনার ব্রেসলেট, গলার চেন এসব তো আছেই। লি-র পোশাক-আশাকও চোখে পড়ার মতো। গানের ভুবনেও লি-র প্রতিভার ঝলক ভক্তদের সমান প্রিয়। চোখে রোদচশমা, জিনস, টি-শার্ট আর হাতে একটা গিটার—মাঠের বাইরে এভাবেই বেশি চোখে পড়ে লি-কে। হাসির মধ্যে মোহনীয় ভঙ্গিটাও তরুণীদের মাথা খারাপ করে দেওয়ার মতো। আর এসব মিলিয়ে ভক্তদের সামনে পড়লে লি-র তাই দম নেওয়ার ফুরসত থাকে না। মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়াক্যারিয়ারের প্রথম থেকেই মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর কিশোরসুলভ চেহারা, সোনালি চুল, মিষ্টি হাসি—মুগ্ধ করে আসছে সবাইকে। এখন অবশ্য প্রায় মাথা ন্যাড়া হয়েই আছেন। তবে চুল কমালেও শরীরের এখানে-সেখানে উল্কির সংখ্যা বেড়েছে ঠিকই। ফ্যাশনসচেতন ক্লার্ক স্যুট-টাইতেও মানানসই। ছোট্ট একটা কানের দুল খুব প্রিয় তাঁর। জার্সির বেলায়ও ক্লার্কের ফ্যাশনসচেতনতা চোখে পড়ে। ব্যাটিংয়ের সময় হাফহাতা পরলেও, ফিল্ডিংয়ে থ্রি-কোয়ার্টার হাতাতেই স্বচ্ছন্দ। লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কালাসিথ মালিঙ্গার বিচিত্র অ্যাকশনের বোলিংয়ের মতোই বিচিত্র তাঁর চুলের বাহার। আসলেই তাঁর ‘বাহারি’ চুল! ঝাঁকড়া চুলগুলো দেখে মনে হবে পাখির একটা আউলা-ঝাউলা বাসা বুঝি মাথায় নিয়ে ঘুরছেন। সেই চুলের রঙের বাহারও কম নয়! কালোর মধ্যে বাদামি, কোথাও বা সাদা! মুখে বিস্তৃত হাসি। কানের দুল, গলায় অগুনতি মালা, হাতের ব্যান্ড—সব মিলিয়ে মালিঙ্গার তুলনা মালিঙ্গাই। মাঠের বাইরেও মালিঙ্গার ফ্যাশন খানিকটা আউলা-ঝাউলাই! ঢলঢলে টি-শার্ট, মোবাইল কিংবা জিনস তাঁর প্রিয় পোশাক-আশাক। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পোশাকেও কখনো-সখনো দেখা যায় তাঁকে, সে ক্ষেত্রে অবাধ্য চুলগুলোকে পেছনের দিকে বেঁধে ভদ্রস্থ রাখার চেষ্টাও চালান মালিঙ্গা!