জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৪তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য দেখিয়েছে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার ক্রিকেট বিভাগে জেলায় চ্যাম্পিয়ন হয়েছে এই বিদ্যালয়ের ক্রিকেট দল। সম্প্রতি নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কাজেম আলী ক্রিকেট দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে র সম্পাদক সৈয়দ উমর ফারুক, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিন, অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর কবির ভুইয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।