ক্রিকেটের আসরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ বিদ্যানগর ক্যাম্পাসে ৯ ফেব্রুয়ারি শেষ হলো চার দিনব্যাপী আন্ত অর্ধবর্ষ ক্রিকেট প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কস্পিউটার কৌশল বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় ওই বিভাগের বিভিন্ন অর্ধবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গড়া পাঁচটি দল—ইয়ুথ ইলেভেন, সিক্সার, হিটারস, স্টারস ও সিঙ্গেল লাইন।
১০ ওভারের প্রতিটি ম্যাচ শেষে চারটি দল উত্তীর্ণ হয় সেমিফাইনালে। প্রথম সেমিফাইনালে সিক্সার মোকাবিলা করে সিঙ্গেল লাইন দলকে। এই ম্যাচে সিক্সার ২৫ রানে সিঙ্গেল লাইনকে হারায়। দ্বিতীয় সেমিফাইনালে হিটারস ছয় উইকেটে হারায় স্টারসকে। এরপর ফাইনালে ছয় উইকেটে সিক্সারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হিটারস। হিটারস দলের সুমন রেজা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সিক্সার দলের অভি দাশ।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের বিভাগীয় প্রধান সুদীপ্ত দেব। তিনি জীবনের সর্বক্ষেত্রে আনন্দ ও কর্মস্পৃহাকে জাগরিত রাখতে সবার প্রতি আহ্বান জানান।