ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার উত্তরায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশি ও ডেপুটি চেয়ারম্যান হিদেও কোজিমা। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন বলেন, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব এবং ১৮ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট দেশের ক্রমবর্ধমান হৃদ্‌রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এই হাসপাতালের যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এরই মধ্যে করোনাকালীন সহস্রাধিক কোভিড রোগীর চিকিৎসার মাধ্যমে দেশের করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের চিকিৎসাসংকট মোকাবিলায় ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।