ক্রিম সমাচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসওয়াশ কিনব বলে দোকানে গেছি। দোকানের ভেতর একজন নারী ও একজন পুরুষ বিক্রেতা বসে ছিলেন। আমাকে ফেসওয়াশ দিয়ে লোকটি বলা শুরু করলেন, ‘আপুমণি, শুধু ফেসওয়াশ কিনলে তো চলবে না; আমাদের দোকানে সবাই এসে ত্বক ফর্সা এবং দাগ দূর করার জন্য উন্নতমানের নতুন এই ক্রিমটি কিনে নিয়ে যায়। আপনিও নিন।’নাছোড়বান্দা এই বাচাল বিক্রেতাকে কে বোঝায় যে আমার এ ক্রিমের প্রয়োজন নেই। লক্ষ করলাম, পাশের নারীর দুই গাল ভরা ব্রণের দাগ। আমি তখন বললাম, ‘আপাতত উন্নতমানের এই নতুন ক্রিমটি আমার থেকে আপনার পাশে বসা বড় আপুটির খুবই প্রয়োজন। ওনাকেই দিন।’ টিঅ্যান্ডটি কলোনি, মতিঝিল, ঢাকা।