ক্রিয়েটিভ ক্যাসেল ম্যানেজমেন্টের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের তিন পোলের মাথা এলাকার কাদের টাওয়ারে যাত্রা করল আধুনিক ফটোগ্রাফি স্টুডিও ‘ক্রিয়েটিভ ক্যাসেল ম্যানেজমেন্ট’।
গত বুধবার এটি উদ্বোধন করেন খ্যাতিমান আলোকচিত্রশিল্পী শোয়েব ফারুকী ও আবু নাসের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী খালিদ হাসান, সুব্রত বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক রূপম চক্রবর্তী, শুকলাল দাশ, ডিজাইনার মধ্যে রওশন আরা চৌধুরী, শাহতাজ পারভীন, মো. ইলিয়াছ, নুসরাত কৃষ্টি, আশিকুর রহমান, আলোকচিত্রী কমল দাশ প্রমুখ।
বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জয় দেব ও উপদেষ্টা মুহিবুল কাদের চৌধুরী। বিজ্ঞপ্তি।