ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মানুষের জন্য। আর মানুষের কল্যাণের জন্যই কাজ করছে ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন। ‘নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন’—এ স্লোগান ধারণ করে ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশন ঢাকা, খুলনা ও সিলেটের পর এবার তাদের কোর্স নিয়ে এসেছে বন্দর নগর চট্টগ্রামে। এ উপলক্ষে ১৮ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতিতে এক সেমিনারের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের কর্মী ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শিক্ষিকা শেলী সেনগুপ্তের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। প্রধান অতিথি বলেন, ধ্যান বা মেডিটেশন হচ্ছে বর্তমান জীবনের হতাশা, অন্ধকার কাটিয়ে আলোকিত জীবনের পথে নিজেকে যাত্রী হিসেবে প্রতিষ্ঠিত করা। ক্রিয়েটিভ মেডিটেশন হচ্ছে সেই যাত্রাপথের পথপ্রদর্শক। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান ক্রিয়েটিভ মেডিটেশন কী ও কেন—সে বিষয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে জানানো হয়, ২৫ ও ২৬ নভেম্বর এবং আগামী ২ ও ৩ ডিসেম্বর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ক্রিয়েটিভ মেডিটেশন ফাউন্ডেশনের চার দিনের কোর্স শুরু হবে।