ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিসিক শিল্প সহায়ক কেন্দ্রের আয়োজনে গত বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কারখানায় উৎপাদিত পণ্যের ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিসিকের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক এ কে এম জগলুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ। বক্তব্য দেন ফেনী বিসিক শিল্প নগর মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দন আহম্মদ, নিজকুঞ্জরা শিল্পনগর মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফেনী শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী মহাব্যবস্থপক মো. রুহুল আমিন। এদিকে, দিনব্যাপী শিল্প পণ্য প্রদর্শনীও চলে। এতে ফেনী, নিজকুঞ্জরা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ২৫টি শিল্প-কারখানায় উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী প্রদর্শন করা হয়।