বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এসএআরপিভির (সোস্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড রিহ্যাবিলেটশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল) উদ্যোগে স্থানীয় সরকারি-বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ক্লাইমেট চেঞ্জবিষয়ক এক মতবিনিময় সভা ২৭ মার্চ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশবিজ্ঞানী আনসারুল করিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাছেরের সভাপতিত্বে ও এসএআরপিভির মহেশখালী উপজেলা সমন্বয়কারী প্রণব কুমার দের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেরাজ আহমেদ, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা গোপাল কৃষ্ণ দাশ, এসএআরপিভির প্রকল্প পরিচালক ইউছুপ হোসেন, আবিদুর রহমান, শামসুল আলম, লেয়াকত আলী, রফিকুল ইসলাম, প্রীতিকণা শর্মা, সাংবাদিক আবুল বশর ও আমিনুল হক।