ক্লাসরুম রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক: তোমরা কি জানো, কাকতালীয় কাকে বলে? কেউ কি একটা উদাহরণ দিতে পারো?ছাত্র: জি স্যার! আমার বাবা আর আমার মা দুজন একই দিনে একই সময় বিয়ে করেছেন! খোকন: জানেন স্যার, গতকাল আমার দাদিকে আপনার কথা বলছিলাম।স্যার: তাই নাকি? তা তোমার দাদি কী বললেন?খোকন: দাদি খুব আফসোস করলেন। বললেন, ‘আহা, আমার যদি এমন একজন শিক্ষক থাকত!’স্যার: বাহ্! এ বয়সেও তোমার দাদির পড়ালেখায় এত আগ্রহ!খোকন: না স্যার, তা না। দাদির অনেক দিন ভালো ঘুম হয় না কি না...ক্লাসে নতুন ছাত্র এসেছে। শিক্ষক: খোকা, তোমার বাবা কী করেন?ছাত্র: মা যা বলে, তাই করেন!বিজ্ঞান ক্লাস চলছে।শিক্ষক: পল্টু, দাঁড়াও। বলো দেখি, সমুদ্রের পানি লবণাক্ত কেন?পল্টু: সে বহুকাল আগের কথা। বিশাল এক জাহাজভর্তি লবণ যাচ্ছিল সমুদ্র দিয়ে। এমন সময় প্রচণ্ড ঝড়ে জাহাজটা ডুবে গেল...শিক্ষক: মন্টি! তোমাকে না বলেছি, তোমার হাতের লেখা খারাপ। তাই তোমার বাড়ির কাজের লেখাটা ১০ বার লিখবে। তুমি চারবার লিখেছ কেন?মন্টি: স্যার, আমি অঙ্কেও খারাপ!শিক্ষক: (রাগতস্বরে) রনি! এই নিয়ে এ সপ্তাহে পঞ্চমবার তোমাকে আমার শাস্তি দিতে হচ্ছে। এ ব্যাপারে তোমার কিছু বলার আছে?রনি: জ্বি স্যার।শিক্ষক: কী?রনি: ভাগ্যিস, সপ্তাহে শুক্র আর শনি, এই দুদিন বন্ধ থাকে!বাবলু: বাবা, তুমি কি অন্ধকারে না দেখে লিখতে পারো?বাবা: কেন রে? কোথায় কী লিখতে হবে?বাবলু: আমার রিপোর্ট কার্ডে তোমার নাম লিখতে হবে!শিক্ষক: বলো দেখি জামাল, জীবনে বড় হতে হলে কোন বই তোমাকে সবচেয়ে সাহায্য করবে?জামাল: স্যার, আমার বাবার চেক বই।শিক্ষক: বল্টু! আশা করছি, আগামী পরীক্ষায় আমি তোমাকে পাশেরজনেরটা দেখে লিখতে দেখব না।বল্টু: আমিও তাই আশা করি স্যার, আপনি যেন না দেখেন!শিক্ষক: সবুজ, বল তো দেখি আমার এক হাতে ১০টা আপেল, অন্য হাতে আটটা আপেল, তাহলে আমার কী আছে?সবুজ: স্যার, আপনার অনেক বড় হাত আছে!শিক্ষক: পিন্টু, ধরো, সকালবেলা তোমার মা তোমাকে ৫ টাকা দিলেন। বিকেলে তোমার বাবা তোমাকে আরও ৫ টাকা দিলেন। তাহলে দিন শেষে তোমার কাছে কী থাকবে?পিন্টু: স্যার ১০টা চকলেট!সংগ্রহ: মো. সাইফুল্লাহ