প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের প্রকাশনা ও ক্লিক ঈদ ফ্যাশন উৎসব গত মঙ্গলবার সন্ধ্যায় নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জালালউদ্দিনের সম্পাদনায় চট্টগ্রাম থেকে এই ম্যাগাজিন বের হচ্ছে।
আরাফাত রূপকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহমুদা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ, রওশন আরা চৌধুরী, শাহতাজ মুনমুন, এইচএম ইলিয়াস, নুজহাত নূয়েরী, শাহানা বেগম, সায়মা সুলতানা প্রমুখ।
ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হয় ফ্যাশন শো। এ ছাড়া উৎসবে নৃত্য পরিবেশন করেন সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীরা। বিজ্ঞপ্তি।