ক্লোন থেকে ক্লোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের একদল বিজ্ঞানী এবার ক্লোন ইঁদুর থেকে ক্লোন করেছেন। একটি ইঁদুর থেকে ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম দেওয়া হয় আরেকটি ইঁদুরের। পরে ওই ক্লোন ইঁদুর থেকে আবার ক্লোন করা হয়। ক্লোনিংয়ের ইতিহাসে এ ঘটনাকে বিজ্ঞানীরা বড় ধরনের সাফল্য বলছেন। এই জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে খামার কিংবা সংরক্ষণ করার উদ্দেশ্যে অধিকতর উন্নত প্রাণীরও জন্ম দেওয়া যেতে পারে। বিজ্ঞানীরা ক্লোন ভেড়া ডলির জন্ম দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কৌশল অবলম্বন করেছিলেন, ইঁদুরের ক্লোনিংয়েও তা অনুসরণ করেন। মাত্র একটি ইঁদুর থেকে পর্যায়ক্রমে ২৫ দফা ক্লোন করে ৫৮টি ইঁদুরের জন্ম দেওয়া হয়। এসব ইঁদুর বেশ হূষ্টপুষ্ট। এগুলোর মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা ধরা পড়েনি। এ সংক্রান্ত গবেষণাপত্রটি সেল স্টেম সেল সাময়িকীর ৭ মার্চ সংখ্যায় প্রকাশ করা হয়। লাইভসায়েন্স।