ক্ষতবিক্ষত ১৫ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলার ১৫টি সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এবারের বর্ষায় এই সড়কগুলো ক্ষতিগ্রস্ত হলেও দীর্ঘ চার মাস পরও কোনো প্রকার সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়নি। খানাখন্দে ভরা সড়কে গাড়ি চলাচল করায় গর্ত আরও বড় হচ্ছে।উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যার কারণে ১৩টি অভ্যন্তরীণ সড়কসহ উপজেলার ১৫টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কগুলো হলো—দোহাজারী সড়ক বিভাগের আওতাধীন চন্দনাইশ উপজেলা ও পৌরসভা সদর সড়ক, বাগিচাহাট-সাতবাড়িয়া-বরমা সড়ক, খানহাট-বাগিচাহাট ডিসি সড়ক, কেশুয়া সড়ক, মৌলানা ইসলামাবাদী সড়ক, বরমা সড়ক, জোয়ারা বদুরপাড়া সড়ক, হাশিমপুর-জামিজুরী-ঈদপুকুরিয়া সড়ক, পশ্চিম এলাহাবাদ-শোভনদণ্ডী সড়ক, দোহাজারী সরকারপাড়া-ফকিরপাড়া-হরিণাপাড়া সড়ক, বরকল শহীদ রফিক সড়ক, দেওয়ানহাট-বৈলতলী সড়ক, চূড়ামণি-সাত্তারহাট ডিসি সড়ক, দোহাজারী-চাগাচর-খাগরিয়া সড়ক, দিয়াকুল-চিরিংঘাটা মংলারমুখ সড়ক। সরেজমিন ঘুরে দেখা গেছে, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা সদর সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে মাঝেমধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মুনিরুল ইসলাম জানান, ১৩টি অভ্যন্তরীণ সড়কসহ উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য গত আগস্ট মাসে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের কাজ শুরু হবে।