ক্ষতি নেই কোনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন আছিস? অনেক দিন হয়ে গেল তোর মিষ্টি কণ্ঠ শোনা আর মিষ্টি শাসনটা পাওয়া হয় না। আমি জানি, তোর ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি তোর মতো সুন্দর করে কথা বলতে পারি না, তোর মতো সহজভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি না, তোর মতো সরকারি চাকরিও করি না। ভালোবাসা পাওয়ার মতো এ যোগ্যতাগুলোই যে আমার নেই। কিন্তু তোর তো আছে, যে কারণে আমি তোকে ভালোবাসি। এখন তো তোর আর কোনো সমস্যা নেই। তোর এই গাধাটা তোকে ভালোবাসত, ভালোবাসে এবং সারা জীবন ভালোবাসবে। তুই আমাকে ভালোবাসিস আর না-ই বাসিস তাতে আমার কোনো ক্ষতি নেই।

মামুন, কেশবপুর, যশোর।

>

লেখা পাঠানোর ঠিকানা

অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected] ফেসবুক: facebook.com/adhuna.PA.

খামের ওপর ও ই-মেইলের subject-এ লিখুন ‘মনের বাক্স’