ক্ষমা একটি মহৎ গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছে মিছেই কোর্ট-কাচারি, মামলা-মোকদ্দমা!দিনের বেলা ফাঁসির আদেশ, রাতের বেলা ক্ষমা!!ভাবটা এমন ক্ষমা করা মস্ত বড় দোষ!ফালতু কাজে বীর-বাঙালির বরাবরই জোশ।কে করেছে দরখাস্ত, কে করেছে সাইন?সুপারিশের দায়িত্ব কার?—স্বরাষ্ট্র না আইন?টক শো করা, কলাম লেখা অশিক্ষিতের দলআজেবাজে প্রশ্ন করে ঘোলাট করে জল।বিরোধীরা সারা জীবন অকারণে চেঁচায়সহজ জিনিস পেঁচায়।আরে বাবা! বইয়েই লেখা—ক্ষমা মহৎ গুণধৈর্য ধরে একটু বসেন, করতে গেলাম খুন...