মহেশখালী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসহায়ক নগদ অর্থ বিতরণ করা হয়েছে।গত ২৯ আগস্ট উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী শিক্ষার্থীদের হাতে এ টাকা তুলে দেন।এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন ও প্রকল্প কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার। নৃ-গোষ্ঠী রাখাইনদের পক্ষে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মংলায়ন, মংরিপ্রু, আক্যমং, মংমংরি, ক্যাচিং প্রমুখ। অনুষ্ঠানে ১৩০ জন রাখাইন শিক্ষার্থীর মধ্যে এক লাখ টাকা বিতরণ করা হয়।