ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ২০ মে অনুষ্ঠিত হয়। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আয়োজিত মেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত বছরের পুরোনো জীবনধারা তুলে ধরা হয়। এসব ঐতিহ্যের মধ্যে রয়েছে ম্রো সম্প্রদায়ের গো-হত্যা উৎসব, বমদের কৃষিকাজ, চাকদের সংস্কৃতি, খিয়াংদের ধর্মীয় উৎসব, চাকমাদের বিয়ে, মারমাদের কৃষ্টি ইত্যাদি। এ ছাড়া ১৯৬০ সালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে কী ধরনের বাস চলাচল করত, ৫৮ সালে কাপ্তাইয়ে বাঁধ দিয়ে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ৫২ সালে কর্ণফুলী কাগজকল তৈরির প্রক্রিয়া আলোকচিত্রে স্থান পায়। উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে বিপুলসংখ্যক পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অং সই চিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম।