প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: হাড় ছাড়ানো গরুর মাংস এক কেজি, আদা (১৫০ গ্রাম), রসুন ৫০ গ্রাম, হলুদ এক চা চামচ, মরিচ দেড় চা চামচ, নারিকেল বাটা ও বাদাম পরিমাণমতো, গরম মসলা, এলাচ, দারচিনি, ভাজা পেঁয়াজ ২৫০ গ্রাম, দুধ তিন কাপ।প্রণালি: প্রথমে মাংসকে ছোট ছোট করে প্রায় ১০০ টুকরো করতে হবে। তারপর সব মসলা একসঙ্গে কড়াইয়ে নিয়ে ভাজতে হবে। পাঁচ মিনিট পর হালকা পানি দিয়ে এতে মাংস ছেড়ে দিতে হবে। এক ঘণ্টা হালকা আঁচে ভুনা করে তারপর পরিবেশন করতে হবে।