কড়াই গোশতের মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুফের দাম ৪০০ টাকা—খুবই বিশ্বাসযোগ্য একটি কথা। কিন্তু যদি বলি খাবারের পদের সংখ্যা ৪০! নিশ্চয়ই ফিরে তাকাবেন, দেখে আসতে চাইবেন রেস্টুরেন্টটা এবং খাবেন তো অবশ্যই। এত সব পদের খাবারের সমারোহই ঢাকার ধানমন্ডির কড়াই গোশত রেস্টুরেন্টটির জনপ্রিয়তার মূল কারণ। বাংলা, ভারতীয়, চিনা, থাই আর নানা স্বাদের ডেজার্ট নিয়ে কড়াই গোশত খাবারের এক বিশাল পসরা সাজিয়েছে। ৪০ পদের বুফেশুরুটা হয়েছিল সাত বছর আগে, ঢাকায় জিগাতলা বাসস্ট্যান্ডের একটু পাশে সাতমসজিদ রোডে। এখনো সেখানেই আছে, তবে পার্থক্য হলো তখন ছিল শুধু তৃতীয় তলায়। এখন কড়াই গোশত প্রথম ও দ্বিতীয় তলায়ও বিস্তৃত হয়েছে। পাশাপাশি যুক্ত হয়েছে বুফে ও ফাস্টফুড। ৪০০ টাকার এই বুফেতে পাওয়া যাচ্ছে ৪০টি পদ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো থাই স্যুপ, চিংড়ি ও চিকেন দোপেঁয়াজি, বিফ ভুনা, কয়েক ধরনের ভর্তা, চিকেন ফ্রাই এবং পায়েস। সকাল-বিকেল রাতকড়াই গোশতের সময় শুরু হয় সূর্য ওঠার পরপরই। সকালে নাশতার মেন্যুতে নিয়মিত সব পদের পাশাপাশি পাবেন মুরগির লটপটি, খাসির ভুনা, কলিজা ভুনা, চিকেন কড়াই, ভাজা হালুয়া, ডাল গোশত ইত্যাদি। প্লেইন নানের পাশাপাশি বাটার নান, গার্লিক নান ও স্পেশাল পরোটা সব সময়ই পাওয়া যায়। দুপুরবেলা কড়াই গোশতে খাওয়ার জন্য আকর্ষণীয় একটি পদ হলো ইলিশ পোলাও ও খিচুড়ি। একটু বেশি তেলতেলে এবং মচমচে ইলিশের সঙ্গে চিকন চালের খিচুড়ি। এ ছাড়া আছে হায়দরাবাদী দম বিরিয়ানি, হরেক রকম ভর্তা, চিংড়ির মালাইকারি, সরষে ইলিশ, চিতলের কোপ্তা, লাউ শোল মাছ, চিকেন মসল্লাম, চিকেন চমচম, খাসি দোপেঁয়াজি, টমেটো খাসি ইত্যাদি। এ ছাড়া রয়েছে শাক, সবজি, মাছ ও মাংসের অনেকগুলো পদ।কড়াই গোশততবে ভোজনরসিকেরা কড়াই গোশতে যান কড়াই গোশত খেতেই। এ পদে মুরগি, খাসির ও গরুর মাংস ভুনা রেঁধে কড়াইয়ে করে গরম গরম পরিবেশন করা হয়ে থাকে। এর স্বাদও অনন্য। কড়াইয়ে পরিবেশন করা পদগুলো যেকোনো সময়ই পাওয়া যায়। এই পদগুলোর দাম ২০০ টাকার মধ্যেই।ভিনদেশি স্বাদকড়াই গোশতের ভারতীয় পদগুলোও কম আকর্ষণীয় ও সুস্বাদু নয়। চিকেন পাকোরাা, টমেটো স্যুপ, তন্দুরি চিকেন, রেশমি কাবাব, শিক কাবাব, টিক্কা কাবাব, চিকেন বাটার মাসালা, চিকেন দোপেঁয়াজি, মাটন কোর্মা, পালাক পনির, বাটার পনির মাসালা, ডাল মাখানি, কাশ্মিরী পোলাওসহ হরেক রকম পদ পাওয়া যায় এই রেস্টুরেন্টে। নিরামিষভোজীদের জন্য আছে ভেজিটেবল বিরিয়ানি। সবগুলো পদই মজাদার, তাই এখানে এসে সবগুলোই চেখে দেখতে পারেন। ভারতীয় খাবারের পাশাপাশি কড়াই গোশতে আছে চায়নিজ ও থাই খাবার। এগুলোর তালিকাও ছোট নয়।ভূরিভোজের পরকড়াই গোশতের ডেজার্ট পদের তালিকা বেশ লম্বা। কয়েক ধরনের আইসক্রিম, জুস, মিল্ক সেল্ক, ফালুদা, লাচ্ছি, কফি, চা রয়েছে এই তালিকায়। ডেজার্ট পদগুলো বেশ সুস্বাদু। ভারী একটা খাওয়া দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এই পদগুলো খেলে আপনার চোখে ভেসে উঠবে তৃপ্তির চিহ্ন।