কয়েক মাসের মধ্যেই বিয়ে করব ভাবছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তিনি। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গিয়ে সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। প্রথম ব্যাটগ্রে নিকোলস ভাইপার ব্যাট। ছোটবেলায় আব্বু কিনে দিয়েছিল।প্রিয় মাঠএম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।মাঠের যে স্মৃতি ভুলিনিছোটবেলায় বলবয় হয়ে বল কুড়ানোর স্মৃতি।আমি ক্রিকেটার, কারণ...আব্বুর( প্রয়াত ইকবাল খান) স্বপ্ন ছিল তাই।ক্রিকেটের গুরুচট্টগ্রামের তপনদা এবং চাচা আকরাম খান।ক্রিকেট ছাড়া আর যে খেলায় পারদর্শীপ্লে স্টেশনের গেম।খেলোয়াড় তামিম নাকি মডেল তামিম, যাকে টিভিতে দেখতে বেশি ভালো লাগেখেলোয়াড় তামিম।জীবনের সেরা ইনিংসএখনো খেলিনি।ভালো ক্রিকেটার হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরিওপরওয়ালা-প্রদত্ত ক্ষমতা, ভালো মানুষ হওয়া এবং প্রচুর পরিশ্রম করার শক্তি।যাকে গ্যালারিতে বসিয়ে নিজের খেলা দেখাতে ইচ্ছে করেআব্বুকে। কিন্তু তা আর সম্ভব নয়।মন খারাপ হলেবন্ধুদের সঙ্গে আড্ডা দিই।শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করার পরঅন্য রকম একটা প্রশান্তি অনুভব করেছি।নিজের সম্পর্কে একটি অজানা তথ্যঅনেকে আমাকে খুব ‘মুডি’ মনে করে, কিন্তু আমি মোটেও মুডি নই।যার জন্য জীবন বাজি রাখতে পারিআব্বুর জন্য, কিন্তু তা আর সম্ভব নয়।মেয়েভক্তরা যখন প্রেমের প্রস্তাব দেয়মুঠোফোনে প্রস্তাবটা এলে ওই ফোন আর রিসিভ করি না। আর সরাসরি বললে বলি, আমার আরেকটা সম্পর্ক আছে।ক্রিকেট নিয়ে আমার প্রিয় উক্তিফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিমানিব্যাগ, মুঠোফোন ও চার্জার।ছেলেবেলায় যার মতো হতে চেয়েছিলামসনাৎ জয়সুরিয়াখেলতে দেশের বাইরে গেলে মনে হয়পূর্ণ মনোযোগ দিয়ে খেলতে হবে। যে কাজে এসেছি, সেটা যেন ভালোমতো করতে পারি।সামনে যে কাজটি করব ভাবছিবিয়ে। কয়েক মাসের মধ্যেই করব ভাবছি।সাক্ষাৎকার: মো. রুবেল