কয়েক রকম হালুয়া
চকলেট স্লাইসউপকরণ: দুধের ক্ষীরসা ১ কাপ, দুধ ১ কাপ, কোকো পাউডার ২ টেবিল-চামচ, কুকিং চকলেট ২ টেবিল-চামচ, কাজুবাদাম বাটা সিকি কাপ, চিনি দেড় কাপ বা প্রয়োজনমতো, ডিম ২টি, মিল্ক ফ্লেভার সামান্য, ঘি সিকি কাপ, পেস্তাকুচি ২ টেবিল-চামচ।প্রণালি: দুধ, কোকো পাউডার ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন হয়ে এলে চকলেট, কাজুবাদাম বাটা দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর একটি একটি করে ডিম দিয়ে খুব দ্রুত নাড়তে হবে। দুধের ক্ষীরসা ও মিল্ক ফ্লেভার দিয়ে নাড়তে হবে। ঘি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিবেশন পাত্রে ঢেলে পেস্তাকুচি ছিটিয়ে ঠান্ডা হলে বরফি আকারে কাটতে হবে।ডিমের দরবারি হালুয়াউপকরণ: মুরগির ডিম ৬টি, গুঁড়া দুধ ২ কাপ, চিনি ২ কাপ, কাজুবাটা পৌনে এক কাপ, মালাই আধা কাপ, কেওড়া ১ টেবিল চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ, ঘি আধা কাপ।প্রণালি: ঘি বাদে বাকি সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে ঘি গরম করে ডিমের মিশ্রণ দিয়ে নাড়তে হবে। হালুয়া প্যানের গা ছেড়ে এলে ডিশে ঢেলে ঠান্ডা করে পছন্দমতো আকারে টুকরা করে পরিবেশন করতে হবে।পেঁপের হালুয়াউপকরণ: কাঁচা পেঁপে ১ কেজি, চিনি ৩ কাপ, ঘি আধা কাপ, কেওড়া ১ টেবিল-চামচ, দারচিনি গুঁড়া আধা চা-চামচ, এলাচ গুঁড়া ১ চা-চামচ, পেস্তাবাদাম-কিশমিশ সিকি কাপ, সবুজ ফুড কালার সামান্য।প্রণালি: পেঁপে সবজি কোরানি দিয়ে ঝুরি করে অল্প পানি দিয়ে আধাসেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। প্যানে ঘি গরম করে পেঁপে দিয়ে কিছুক্ষণ ভুনে চিনি, ফুড কালার, কেওড়া, দারচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভুনতে হবে। হালুয়া ঘির ওপর উঠলে কিছু কিশমিশ ও পেস্তাবাদামকুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে ডিশে ঢালতে হবে ও ওপরে বাকি পেস্তাবাদামকুচি ছিটিয়ে দিতে হবে। ঠান্ডা হলে পছন্দমতো আকারে টুকরা করে পরিবেশন করতে হবে।চালকুমড়ার হালুয়াউপকরণ: খোসা ছাড়ানো ও বিচি বাদ দেওয়া পাকা চালকুমড়ার ছোট ছোট টুকরা ৪ কাপ, চিনি আড়াই কাপ, ঘি আধা কাপ, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, পেস্তাবাদামকুচি ২ টেবিল-চামচ, গোলাপজল ১ টেবিল-চামচ।প্রণালি: চালকুমড়া সেদ্ধ করে বেটে নিতে হবে। ঘি গরম করে বাটা চালকুমড়া চিনি ও দারচিনি ও এলাচ দিয়ে নাড়তে হবে। হালুয়া কড়াইয়ের গা ছেড়ে এলে গোলাপজল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। সার্ভিং ডিশে ঢেলে পেস্তাবাদামকুচি ছিটিয়ে বরফি কেটে পরিবেশন করতে হবে।ছোলার ডালের নরম হালুয়াউপকরণ: ছোলার ডাল ৫০০ গ্রাম, চিনি ১ কাপ বা চাহিদামতো, কনডেন্সড মিল্ক ১ টিন, দারচিনি ৪ টুকরা, এলাচ ৬টি, কেওড়া ১ টেবিল-চামচ, কিশমিশ-পেস্তাবাদাম সিকি কাপ বা পরিমাণমতো, এলাচ গুঁড়া আধা চা-চামচ, ঘি পৌনে এক কাপ, ১ লিটার তরল দুধ জ্বাল দিয়ে আধা লিটার পরিমাণ করে নিতে হবে।প্রণালি: ডাল ধুয়ে সেদ্ধ করতে হবে এবং পানি কমে এলে দুধ, দারচিনি, এলাচ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়ে বেটে নিতে হবে। আধা কাপ ঘি গরম করে ডাল বাটা দিয়ে কিছুক্ষণ ভুনে কনডেন্সড মিল্ক ও কেওড়া দিয়ে ভুনতে হবে। কিছুক্ষণ পর হালুয়ায় মিষ্টির স্বাদ চেখে নিয়ে চিনি, এলাচগুঁড়া দিয়ে ভুনতে হবে ও কিছু কিশমিশ ও পেস্তাবাদামকুচি এবং বাকি ঘি দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নামাতে হবে। সার্ভিং ডিশে ঢেলে ওপরে পেস্তাবাদাম, কিশমিশ ছিটিয়ে দিয়ে পরিবেশন করতে হবে।গাজরের হালুয়া (ডায়বেটিক রোগীদের জন্য)উপকরণ: গাজর ১ পোয়া, তরল দুধ ১ কাপ, ছানা আধা কাপ, গুঁড়া দুধ আধা কাপ, দারচিনিগুঁড়া ১ চা-চামচ, এলাচগুঁড়া আধা চা-চামচ, ঘি ৩ টেবিল-চামচ, ডায়াবেটিক চিনি (কেনডারেল বা ইকুয়াল ব্র্যান্ড ব্যবহার করতে পারেন), পেস্তাবাদাম ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ।প্রণালি: গাজর সবজি কোরানি দিয়ে ঝুরি করে, তরল দুধ দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। তারপর ছানা দিয়ে মথে নিতে হবে। প্যানে ঘি গরম করে গাজরের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ ভুনে গুঁড়া দুধ ও দারচিনি-এলাচ গুঁড়া দিয়ে ভুনতে হবে। হালুয়া শুকিয়ে এলে পেস্তাবাদামকুচি, কিশমিশ দিয়ে চিনির দানা ১ চা-চামচ পানিতে গুলে হালুয়ায় দিয়ে নেড়ে চুলা থেকে নামাতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিশে ঢেলে ঠান্ডা করে পছন্দমতো আকারে টুকরা করে পরিবেশন করতে হবে।