কয়েকটি প্রয়োজনীয় ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটের তথ্য তুলে ধরা হলো। বাংলাদেশ পর্যটন করপোরেশন পৃথিবীর যেকোনো স্থান থেকে অনলাইনে পর্যটনের হোটেল, মোটেল, কটেজ, গাড়ি বুকিং দেওয়া যাবে এই সাইটের মাধ্যমে। এ ছাড়া ভ্রমণবিষয়ক যাবতীয় খবরাখবর বিস্তারিত জানা যাবে এবং সেভাবে একজন পর্যটক তাঁর ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন। ওয়েবসাইট: www.bangladeshtourism.gov.bdবাংলাদেশ আবহাওয়া পরিদপ্তর: এই ওয়েবসাইটে রয়েছে আবহাওয়াসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, যেমন- দৈনন্দিন, বিশেষ আবহাওয়ার পূর্বাভাস, সতর্কতা সংকেতের খবর, রাডার ও উপগ্রহের মাধ্যমে ধারণ করা ছবি। জানা যাবে জলবায়ু, সিসমোলজিকেল তথ্য-উপাত্ত। ওয়েবসাইট: www.bmd.gov.bdলোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্র: বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের যাবতীয় তথ্যের পাশাপাশি এ সাইট থেকে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষণে ভর্তির খবরও জানা যাবে।ওয়েবসাইট: www.bpatc.org.bdবাংলাদেশ ব্যাংক: অর্থনৈতিক নির্দেশক (বৈদেশিক মুদ্রা বিনিময় হার, সুদের হার, মুদ্রাস্ফীতির হার) এবং বিনিয়োগ নীতি যেমন—ঋণপত্র, মুদ্রানীতি, সব ধরনের সার্কুলার, সংবাদ বিজ্ঞপ্তি ইত্যাদি বিষয়ে জানা যাবে সাইট থেকে। এ ছাড়া ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো ধরনের অভিযোগও জানানো যাবে এই সাইটের মাধ্যমে।ওয়েবসাইট: www.bangladesh-bank.orgসমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম: ঘূর্ণিঝড়সংক্রান্ত পূর্বাভাস, দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি নির্ধারণ, দুর্যোগ ঝুঁকি কমানোসংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি ক্ষেত্রে এ সাইট জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বারোয়ারি মঞ্চ হিসেবে কাজ করছে।ওয়েবসাইট: www.dmic.org.bdমহাপরিচালক স্বাস্থ্যসেবা: এই ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগের ঠিকানাসহ ৪৮২টি স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয় তথ্য এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তথ্য জানা যাবে।ওয়েবসাইট: www.dghs.gov.bdবিদ্যুৎ উন্নয়ন বোর্ড: বিদ্যুতের বিল, লেজার, নিয়মাবলি, বিলের হার, বিভিন্ন নীতি, দরপত্র, চাকরির বিজ্ঞপ্তি ইত্যাদির খোঁজও পাওয়া যাবে এই সাইটের মাধ্যমে। তা ছাড়া জোনভিত্তিক লোডশেডিং-সংক্রান্ত তথ্য, বিলের বর্তমান স্থিতি ও অবস্থাও জানা যাবে।ওয়েবসাইট: www.bpdb.gov.bdপানি উন্নয়ন বোর্ড: এই ওয়েবসাইট থেকে বন্যাসংক্রান্ত ২৪, ৪৮ ও ৭২ ঘণ্টার পূর্বাভাস জানতে পারবেন এবং সেই হিসেবে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সহজ হবে।ওয়েবসাইট: www.ffwe.gov.bdনিজাম সিদ্দিকী