খটখট দর্জিবাড়ি
অনেকে মানানসই পোশাক খুঁজে পেতে হয়রান হন। কারও আবার কাপড় পছন্দ হলো তো রং পছন্দ হয় না। আর তাই ফরমায়েশ দিয়ে পোশাক বানিয়ে নিতে চান। সেটা শার্ট, প্যান্ট বা পাঞ্জাবি-ই হোক না কেন—বলছিলেন ঢাকার স্টার টেইলার্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজার আফতাবুর রহমান। এবার ঈদ পড়েছে গরমে। কাপড় নির্বাচনে সুতি বা পাতলা কাপড় প্রাধান্য পাচ্ছে বলে জানান নিউমার্কেটের দর্জি আবু আহসান। পাঞ্জাবি তৈরিতেও সবার পছন্দ পাতলা কাপড়। সাদাসহ হালকা রঙের কাপড় বেশি বিক্রি হচ্ছে বলে জানান গুলিস্তান ও গাউছিয়ার দোকানিরা। প্যান্টের ক্ষেত্রেও হালকা নরম কাপড়গুলো চলছে। নিচের দিকে চাপা প্যান্টও চলছে। শার্টের চায়নিজ কাট ভালো চলছে, তবে তরুণেরা পোশাকেই আঁটসাঁট বানাচ্ছে। শার্টের কলার এবং নিচের দিকের কাটে গুরুত্ব দিচ্ছে সবাই। মধ্যবয়সীরা অনেকে স্যুটও বানাচ্ছেন শার্ট-প্যান্টের পাশাপাশি। ঈদের সকালে পরার জন্য অনেকেই পাঞ্জাবি বানাচ্ছেন। পাঞ্জাবির গলা বা হাতে হালকা কাজও করাচ্ছেন কেউ কেউ। তরুণেরা বানাচ্ছেন খাটো পাঞ্জাবি, তবে কলার ও নিচের অংশে, হাতে বিভিন্নভাবে লেইস, পুঁতি বা সুতার কাজ করাচ্ছেন কেউ কেউ।জেনে নিন দর্জিবাড়ির নানা খবরদি রেমন্ড সপ: এখানে শার্ট তৈরির মজুরি ২৫০, প্যান্ট ৩৫০ এবং স্যুট ৩,৫০০ টাকা। এর সঙ্গে ভ্যাট যোগ হবে। ঢাকায় ধানমন্ডি, কাকরাইল, গুলশান এভিনিউ, এলিফ্যান্ট রোড, বনানী, উত্তরা, পান্থপথসহ চট্টগ্রামের হাইওয়ে প্লাজা এবং জিন্দাবাজার সিলেটে এর শাখা রয়েছে।সানমুন টেইলার্স: শার্টের মজুরি ২৫০, প্যান্ট ৩৩০, স্যুট ৩৩০০ এবং ব্লেজার ৩৩০০ টাকা। রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড, গুলশান-২, উত্তরা, লালবাগ, পান্থপথ, এলিফ্যান্ট রোড এবং সিলেটের একটি শাখাসহ মোট ১০টি শাখা রয়েছে।আইডিয়েল টেইলার্স: রাজধানীর রমনা ভবন, সোনারগাঁও রোড ও উত্তরার ৩ নম্বর সেক্টরে এদের ৩টি শাখা রয়েছে। মজুরি শার্ট ২০০, প্যান্ট ৩০০, স্যুট ২,৬০০ টাকা।সানলাইট টেইলার্স: বিএস ভবন, নিউ এলিফ্যান্ট রোডসহ রমনা ভবনে শাখা রয়েছে। শার্ট ২৫০, প্যান্ট ৩৩০, স্যুট ৩,০০০ এবং ব্লেজার ২,৭০০ টাকা মজুরিতে তৈরি করা হয়।স্টার টেইলার্স: শার্ট ২২০, প্যান্ট ৩২০, স্যুট ২,৬০০ টাকা মজুরিতে তৈরি করা হয়। এদের মোট পাঁচটি শাখা—আরমানিটোলা, রমনা ভবন, আনারকলি মার্কেট, পান্থপথ ও নিউ এলিফ্যান্ট রোড।ডায়মন্ড টেইলার্স: এখানে শার্ট ২২০, প্যান্ট ৩২০ এবং স্যুট ৩,০০০ টাকা মজুরিতে তৈরি করা হয়। রমনা ভবনে এটি অবস্থিত।বিসমিল্লাহ পাঞ্জাবি টেইলার্স: এখানে আপনি বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের পাঞ্জাবি। কাজের ওপর ভিত্তি করে ৩৫০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত মজুরিতে এখানে পাঞ্জাবি বানাতে পারেন। এ ছাড়া মুনলাইট টেইলার্স, ফিট এলিগেন্স, আইকন টেইলার্সেও চলে আসতে পারেন আপনার পছন্দমতো পোশাক বানাতে। আর দেরি না করে বেরিয়ে পড়ুন আপনার পোশাক বানিয়ে নিতে।এলিগেন্ট টেইলার্স: এখানে পোশাক বানাতে হলে শার্টের মজুরি ২৫০ টাকা, প্যান্ট ৩৫০ টাকা, পাঞ্জাবি ৪০০ টাকা, প্রিন্স স্যুট ৩৮০০ টাকা, শেরওয়ানি ৩৬০০ টাকা। ঢাকার পান্থপথ, গোল্ডেনগেট শপিং সেন্টার, গুলশানের ইউনিকর্ন প্লাজাসহ চট্টগ্রামের লালখানবাজার ও হালিশহরে এর দুটি শাখা আছে। ফেরদৌস টেইলার্স: এখানে শার্ট ২৫০ টাকা, প্যান্ট ৩৫০ টাকা, স্যুট ৩৫৫০ টাকা, পাঞ্জাবি ৬৫০ টাকা মজুরিতে বানানো যাবে। তবে এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এর শাখাগুলো হলো: পান্থপথ, গুলশান, মিরপুর রোডের জাহান ম্যানশন, কাকরাইল, কুড়িল (প্রগতি সরণি), চট্টগ্রাম। লক্ষ করুন কাপড় নির্বাচনে ঋতুটা মাথায় রাখুন। যেখান কাপড় কিনবেন, সেখানেই বানাতে চেষ্টা করুন। এতে সাশ্রয় হতে পারে। পরিচিত বা যে দোকানে অভ্যস্ত, সেখানে পোশাক বানাতে পারেন। আপনার রুচি দোকানিকে বুঝিয়ে দিন। সঠিক মাপ নিতে সাহায্য করুন। আগেভাগে অর্ডার দিন।