খড়িমাটির উদ্যোগে কাল ছয় কবির গ্রন্থ আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় কবির গ্রন্থ আলোচনা ও কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করেছে ছোট কাগজ খড়িমাটি। আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় থিয়েটার ইননস্টিটিউটের প্রদর্শনী কক্ষে এই অনুষ্ঠানে খালিদ আহসানের কলম লিখেছে কবিতা আমি তার প্রথম শ্রোতা, বিশ্বজিৎ চৌধুরীর নির্বাচিত কবিতা, ওমর কায়সারের নির্বাচিত কবিতা, হোসাইন কবিরের সাঁকোর নিচে শান্তজল, ভাগ্যধন বড়ুয়ার অপর পৃষ্ঠার বৃত্তান্ত এবং আয়শা ঝরনার ও হাওয়া ও কবিতা গ্রন্থের ওপর আলোচনা করবেন কবি ফাউজুল কবির, সেলিনা শেলী, রিজোয়ান মাহমুদ, খালেদ হামিদী, আহমেদ মুনির ও মুহাম্মদ আমনুল্লাহ। বিজ্ঞপ্তি।