খবর রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক–ইউনিটে পাসের হার ২১ দশমিক ৫০ ও গ–ইউনিটে ২০ শতাংশ! (সূত্র: প্রথম আলো, ৯ ও ১৯ সেপ্টেম্বর)
দেখলেন ভাই, ঢাবির ভর্তি পরীক্ষায় ছেলেমেয়েরা পাসই করতে পারছে না!

আঁকা: শিখা
আঁকা: শিখা

এইখানেও এ প্লাস সিস্টেম চালু করলে দেখবেন সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে!
খবর: জামায়াতে ইসলামীর ডাকা হরতালে পাবনার ঈশ্বরদীতে দলটির অনেক নেতা গত বৃহস্পতিবার দোকানপাট খোলা রাখেন।
(সূত্র: প্রথম আলো, ১৮ সেপ্টেম্বর)
নিজেরা হরতাল ডেকে নিজেরাই মানল না!
এইটা তো তাদের আনন্দের হরতাল, দোকান খোলা রাখতে সমস্যা কোথায়!