খরগোশের দ্বিতীয় চ্যালেঞ্জ
কচ্ছপের কাছে হেরে খরগোশ লজ্জায় দুদিন ঘর থেকে বেরই হলো না। কিছু দিন যাওয়ার পরই খরগোশ আবার কচ্ছপকে চ্যালেঞ্জ করল। এবারও বিচারক হলো শিয়াল। প্রতিযোগিতার দিন সকালে সবাই হাজির হলো নির্দিষ্ট জায়গায়। শিয়াল পতাকা নাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হলো দৌড়। তবে এবার খরগোশ আর আগের মতো দ্রুত দৌড়াল না। চালাকি করে কচ্ছপের গতিবেগ মাপতে বসল। এভাবে সে কাগজে-কলমে হিসাব করে বের করে ফেলল, কচ্ছপ এক ঘণ্টায় কতটুকু পথ অতিক্রম করতে পারবে। মাপামাপি শেষে খরগোশ দৌড় শুরু করল। কিছু পথ অতিক্রম করার পর বিশ্রামের প্রয়োজন হলো খরগোশের। কানের কাছে অ্যালার্ম ঘড়ি সেট করে ঘুমিয়ে পড়ল খরগোশ। আর এদিকে কচ্ছপ কিছুদূর হাঁটার পর পায়ে চাকাওয়ালা বোর্ড (স্কেটিং বোর্ড) লাগিয়ে নিল এবং খরগোশকে অতিক্রম করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে আবারও বিজয়ী হলো। আর খরগোশ লজ্জায় বন ছেড়ে পালিয়ে গেল। ঠাকুরগাঁও সরকারি কলেজ, ঠাকুরগাঁও।