খলিলুর রহমান উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৭ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। প্রধান শিক্ষক সামশুল আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ ও অধ্যাপক আবদুল আলীম। বক্তব্য দেন অ্যাডভোকেট বদিউল আলম, পৌর কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম, খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফরিদুল হক, ওসমান গণি, নুর নাহার জালাল, জোবাইদা গুলশান আরা, খলিলুর রহমান শিশু নিকেতনের অধ্যক্ষ কোহিনুর আকতার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছালেহা বানু প্রমুখ। প্রধান অতিথি বলেন, শুধু পাস করে সনদ নিলে হবে না, নিজের মধ্যে মেধার স্বাক্ষর রাখতে হবে। তাহলেই প্রতিযোগিতার এ বিশ্বে টিকে থাকা সম্ভব। তিনি কমপ্লেক্স মিলনায়তনকে সাংবাদিক জালাল উদ্দিন আহমদ নামকরণের ঘোষণা দেন। শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ও জেএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।