খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংস্কৃতি মানুষের যাপিত জীবনের অংশ। সংস্কৃতিমনস্ক মানুষই পরিপূর্ণ মানুষ। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা মানুষের চিন্তা-চেতনা সমৃদ্ধ করে।’ ২০ মে পটিয়ার খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমির সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। একাডেমির সভাপতি জালালউদ্দিন আহমদের সভাপতিত্বে খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। প্রধান আলোচক ছিলেন মুহাম্মদ আবদুল আলীম। বিশেষ অতিথি ছিলেন একেএম নাসির উল্ল্যাহ, অভিজিৎ বড়ুয়া, শামসুল ইসলাম, সুধাংশু বিকাশ চক্রবর্তী ও দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ভগীরথ দাশ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ প্রতিযোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।